ঢাকাThursday , 16 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারিন-অপূর্ব’র ‘বন্ধু তুমি বন্ধু আমার’

Link Copied!

bondu-tumi-bonduamarবিনোদন ডেস্ক : ছোট পর্দার দুই জনপ্রিয় তারকা অপূর্ব ও তারিন। এবার তারা জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন ‘বন্ধু তুমি বন্ধু আমার’ নাটকে। নাটকটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। এছাড়া নাটকটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। নাটকে অপূর্ব ও তারিন ছাড়াও শর্মিলী আহমেদ, মিষ্টি অভিনয় করেছেন।
নির্মাতা এস এ হক অলিক নাটকটি প্রসঙ্গে বলেন, এ নাটকে আমরা মূলবার্তা দিয়েছি কখানো মিথ্যে কথা বলা উচিত নয়। কারণ একটা সময় গিয়ে মানুষটি যখন জানতে পারে তার সঙ্গে মিথ্যে অভিনয় করেছে তখন সে মানসিক ভাবে বিপর্যস্ত হতে পারে। এ ধরনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়া এতটুকু বলতে পারি নাটকটি দেখলে দর্শকের ভালো লাগবে। তাদের কারো না কারো জীবনের গল্পই এ নাটকে তুলে ধরা হয়েছে।
ঈদের চতুর্থ দিন নাটকটি এটিন বাংলায় প্রচারিত হবে।
নাটকের গল্পে দেখা যাবে, দুই বান্ধবী মেঘলা ও রোদেলা। তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। তারা থাকেও একই সঙ্গে। আহিরের সাথে তাদের পরিচয় হয়। কিছুদিনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারা দু’জনেই দিনে দিনে আহিরের প্রতি আকৃষ্ট হতে থাকে। এমনকি প্রেমেও পড়ে যায়। দু’জনেই সমান তালে এগিয়ে যেতে থাকে। তাদের এই প্রেম ভালোবাসাকে কেন্দ্র করে দুই বান্ধবীর মধ্যে হিংসা ও ঝগড়া বিবাদ শুরু হয়। এক সময় কেউ কার মুখও দেখতে চায় না। আহির একদিন দু’জনকেই সুন্দর একটি জায়গায় আসতে বলে। তারা আসে। আহিরও আসে, সাথে আসে নীলিমা। আহির মেঘলা ও রোদেলার সাথে নীলিমার পরিচয় করিয়ে দিয়ে বলে। আগামী সপ্তাহে আমার আর নীলিমার বিয়ে, তোরা দু’জন অবশ্যই আসবি। মেঘলা ও রোদেলা দু’জনেই খুব লজ্জা পায়। আহির ও নীলিমা চলে যায়। এভাবেই পরিণতির দিকে এগুতে থাকে নাটকটির গল্প।