বিনোদন ডেস্ক : পোস্টারে ফার্স্ট লুক প্রকাশের পর পরই এবার ট্রেলারেও কাঁপিয়ে দিল সালমান খানের প্রযোজনায় নতুন জুটি নিয়ে ছবি ‘হিরো’র ট্রেলার।
সুপারস্টার অভিনেতা সালমান খানের হাত ধরে বলিউডে প্রচুর নতুন অভিনেত্রীর আগমন ঘটেছে, এবার তার হাত ধরেই বলিউডে পা রাখতে যাচ্ছেন অভিনেতা সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি। ১৫ জুলাই ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। মাত্র এক দিনেই অফিশিয়াল সাইট থেকে অন্তত সোয়া ছয় লাখ ভিউয়ার্স ট্রেলারটি দেখেছেন।
জানা গেছে, ‘কাল হো না হো’ নির্মাতা নিখিল আদভানি আশির দশকের সুভাষ ঘাইয়ের নির্মিত জনপ্রিয় ছবি ‘হিরো’-এর রিমেক করছেন, সেই ছবিতে ‘হিরো’ চরিত্রে ছিল জ্যাকি শ্রফ। প্রায় আড়াইযুগ পর একই নামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন একেবারে বলিউডের নতুন জুটি। একজন আদিত্য পাঞ্চুলির ছেলে সুরাজ পাঞ্চুলি এবং সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি।
উল্লেখ্য, সালমান খান প্রোডাকশনের ছবি ‘হিরো’ মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর।

