ঢাকাThursday , 16 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন মাহি

Link Copied!

mahi-la-final20141102144301বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় অল্পের জন্যে রক্ষা পেলেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা মাহিয়া মাহি। এসময় তার মা সঙ্গে ছিলেন।
বুধবার একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফেরার পথে মাহির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। মাহি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় একটি পথচারী শিশু সামান্য আহত হয়েছে।
এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘বাইসাইকেল চালিয়ে একটা শিশু হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়ে। সঙ্গে সঙ্গে ব্রেক কষে ফেলি। কিন্তু তারপরও গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তবে আমি বা মা বড় ধরনের কোনো চোট পাইনি।’
প্রসঙ্গত, আসছে ঈদে মাহিয়া মাহি অভিনীত অগ্নি-২ মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘অগ্নি-২’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। ‘অগ্নি’র মতো ‘অগ্নি-২’ ছবিটি নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। বিপরীতে রয়েছে কলকাতার ওম।
এদিকে ঈদে মুক্তির পরপরই বিশ্বের আরো ৮টি দেশে প্রদর্শিত হবে ‘অগ্নি ২’। ঈদের পর আগামী ১৪ আগস্ট থেকে ভারত, চীন (চায়না ভাষায়), হংকং, মালেশিয়া (মালয় ভাষায়), ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি ও আমেরিকাতে প্রদর্শিত হবে ছবিটি।