ঢাকাThursday , 16 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৫ ধাপ উন্নতি সৌম্য‘র

Link Copied!

soumya1স্পোর্টস ডেস্ক : একমাত্র ক্রিকেটার ভারতের রোহিত শর্মা, যিনি ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন দুইবার। ব্যাট হাতে বোলারদের সামনে সাক্ষাত যমদূত তিনি। তবে সেই রোহিত শর্মাকে পরাস্ত করেছেন বাংলাদেশের উদীয়মান তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার। না সেটা মাঠে নয়, আইসিসির র‌্যাংকিংয়ে রোহিতকে পেছনে ফেলেছেন সৌম্য। শুধু তাই নয়, বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সেরা র‌্যাংকিং এখন সৌম্যের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ে সৌম্যের অবদান অনেক। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তিনি করেন অপরাজিত ৮৮। তৃতীয় ম্যাচে করেন ইনিংস সর্বোচ্চ ৯০। সব মিলিয়ে সিরিজ সেরার পুরস্কার পাওয়া সৌম্য র‌্যাংকিংয়ে এগিয়েছেন কয়েকধাপ।
প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর ওডিআই র‌্যাংকিং হালনাগাদ করে আইসিসি। নতুন র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ১৫ নম্বরে উঠে এসেছেন সৌম্য। ঠিক তার পেছনেই রয়েছেন রোহিত শর্মা। এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে অচিরেই প্রথমবারের মতো সেরা দশে উঠে আসতেও পারেন সৌম্য। সেই দিন খুব বেশী দূরে নয়।
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে পঞ্চাশে থেকে সিরিজ শুরু করেছিলেন সৌম্য। প্রোটিয়াদের বিপক্ষে ৩ ম্যাচে বাংলাদেশের তরুণ এই উদ্বোধনী ব্যাটসম্যানের রান ২৭, অপরাজিত ৮৮ ও ৯০।
বৃহস্পতিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৬৭১ পয়েন্ট নিয়ে ৩৫ ধাপ এগিয়ে সৌম্য এখন ১৫ নম্বরে। এটি তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং তো বটেই, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখন শীর্ষে মাত্র ১৬ ওয়ানডে খেলা ২২ বছর বয়সী এই ক্রিকেটের।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সৌম্যর পরে আছেন মুশফিকুর রহিম, ২১ নম্বরে। ২৯ নম্বরে আছেন তামিম ইকবাল, ৩১ নম্বরে সাকিব আল হাসান।
সিরিজে মাত্র একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩১ রান করা নাসির হোসেন এগিয়েছেন ১ ধাপ। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এই অলরাউন্ডার এখন ৩৭ নম্বরে।
ব্যাটসম্যানদের সেরা দশে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ সিরিজ না খেলা এবি ডি ভিলিয়ার্স আছেন এক নম্বরেই। বাংলাদেশে ৩ ওয়ানডেতে মাত্র ৫১ রান করলেও তিন নম্বর জায়গা ধরে রেখেছেন হাশিম আমলা।
বোলিংয়েও বাংলাদেশের জন্য আছে সুখবর। দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ওয়ানডেতে ৩ উইকেট নেওয়া সাকিব ১ ধাপ এগিয়ে উঠেছেন ৭ নম্বরে। এই বাঁহাতি স্পিনার এখন ছয়ে থাকা মিচেল জনসনের ঘাড়ে নি:শ্বাস ফেলছেন। ৬৯০ রেটিং পয়েন্ট সাকিবের, ৬৯৩ জনসনের।শেষ ওয়ানডেতে সাকিবের সঙ্গেই ২০০ ওয়ানডে উইকেট পূর্ণ করা মাশরাফি বিন মর্তুজা এগিয়েছেন ২ ধাপ। বাংলাদেশ অধিনায়ক এখন আছেন ২৬ নম্বরে।
বোলারদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন মুস্তফিজুর রহমান। ভারত সিরিজে অভিষিক্ত এই তরুণ দক্ষিণ আফ্রিকা সিরিজেও দারুণ বল করছেন। সিরিজে ৩ ম্যাচে ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই পেসার ১৯ ধাপ এগিয়ে উঠেছেন ৬৯ নম্বরে।
১৫ ধাপ এগিয়ে ৪০ নম্বরে এসেছেন রুবেল হোসেন। এমনকি বোলিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন মাহমুদুল্লাহও, আছেন ৭৫ নম্বরে। ইদানিং প্রায় নিয়মিত বোলার বনে যাওয়া নাসির হোসেন এগিয়েছেন ১৮ ধাপ, আছেন ক্যারিয়ার সেরা বোলিং র‌্যাঙ্কিংয়ে, ৯২তম স্থানে।
অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। দুইয়ে থাকা তিলকরত্নে দিলশানের চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে তিনি।
দ. আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতায় ওডিআই টিম র‌্যাংকিংয়ে বাংলাদেশের তিন রেটিং পয়েন্ট বেড়েছে। অবশ্য ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানেই রয়েছে টাইগাররা। দুই পয়েন্টে এগিয়ে ইংল্যান্ড।
সমান ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম ও নবম স্থানে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আর শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২৯ রেটিং পয়েন্ট।