ঢাকাThursday , 16 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপই বাংলাদেশকে বদলে দিয়েছে : মাশরাফি

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপই বাংলাদেশকে বদলে দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ শুরুর আগে বলেছিলাম বিশ্বকাপে ভাল করলে সারা বছরটা আমাদের ভাল যাবে।  বিশ্বকাপে ভাল খেলার মাধ্যমে খেলোয়াড়রা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে। তাদের মধ্যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে টানা তিন সিরিজে জয় লাভ করা সম্ভব হয়েছে।’
নিপলয় ন্যাশনাল পলিমার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ এ বিজয় হওয়ার পর বুধবার রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ঘরের মাঠিতে জিম্বাবুয়ে, ভারত ও পাকিন্তানকে হারানোর পর দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-২০ সিরিজে শোচনীয় পরাজয়ের পর তিন ম্যচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও বাজেভাবে হারে মাশরাফির দল। তবে পরপর দুই ম্যাচ জিতে খুব ভালোভাবে কামব্যাক করেছে বাংলাদেশ দল। তাই দলের সামর্থ বুঝাতে এই সিরিজ জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে জানান মাশরাফি।
তিনি বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা ম্যাচ জয়ের জন্য মাঠে নামে।  আর সব বিভাগে ভাল খেললেই জয় আসে। তবে বড় দলের সঙ্গে সিরিজ জয়ের মধ্যে বাড়তি আনন্দ থাকে। যা আমরা গত চার সিরিজে পেয়েছি। তবে সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার মত দলের বিরুদ্ধে সিরিজ জয় অবশ্যই আমাদের জন্য বড় প্রাপ্তি। দলের জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
ঐক্যবদ্ধ ক্রীড়া নৈপুণ্যে ধারাবাহিক এই সাফল্য আসছে জানিয়ে বাংলাদেশ দলপতি বলেন, ‘আগে আমাদের পারফরমার ছিল চিহ্নিত কয়েকজন। আমরা পাঁচটি ম্যাচ জিতলে সবগুলোতেই সাকিব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাজিত হতো। এখন দলে পারফরমারের সংখ্যা বেড়ে যাওয়ায় জয়ের সংখ্যাটাও বাড়ছে।’
মাশরাফি বলেন, ‘টিম যখন হারের মধ্যে ঢুকে যায় তখন বাইর থেকে অনেকে অনেক কথা বলে।  অনেক চাপও থাকে।  এর ফলে অনেক খেলোয়াড় হতাশাগ্রস্থ হয়।  দক্ষিণ আফ্রিকা সিরিজেও একই ধরণের পরিস্থিতির স্বীকার হতে হয়েছে।  প্রথম দুইটি টোয়েন্টি ম্যাচ এবং প্রথম ওয়ানডেতে হারার পর খেলোয়াড়দের মধ্যে চাপ বৃদ্ধি পেয়েছিল। প্রথম ওয়ানডের পর আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি।  কিভাবে দলকে অন্য উচ্চতায় নিয়ে যায়। এর ফলে টিমের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা ভাল খেলে সিরিজ জয় করেছি। ’
মাশরাফি সহযোদ্ধাদের ধন্যবাদ দিয়ে বলেন, ‘সৌম্যের ব্যাটিং ছিল দৃষ্টিনন্দন। সাকিবও আজ অসাধারণ খেলেছে। মুস্তাফিজও দারুণ ফাস্ট বোলার হয়ে উঠেছে। সব মিলিয়ে বোলাররা খুবই ভালো করেছে। ব্যাটিংয়ে প্রথম দুই ম্যাচের পর তামিম আজ স্বরূপে ফিরেছে। তার ব্যাটিং ছিল দুর্দান্ত।’
দক্ষিণ আফ্রিকা দলের তারকা খেলোয়াড় হার্ডহিটার এবি ডিভিলিয়াস না থাকায় বাংলাদেশ বাড়তি কোন সুযোগ লাভ করেছে কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘এবি ডিভিলিয়াস একজন তারকা খেলোয়াড়। তার অনুপস্থিতিতে বিশ্বের সব শক্তিশালী দলই সুযোগ লাভ করে।  তবে সিরিজ জয়ে এবি ডিভিলিয়াস বাধা হয়ে দাঁড়াতে পারত না। কিন্তু জয়টা একটু কঠিন হতো। এখন যে দল আমাদের সাথে খেলেছে সেটিও বিশ্বের অন্যতম একটি সেরা দল।’
ওয়ানডেতে ক্রমেই শক্তিশালী দল হয়ে ওঠা বাংলাদেশ টেস্টে কেন যেন খেই হারিয়ে ফেলে। তবে মাশরাফির বিশ্বাস এ জয় টেস্টেও আত্মবিশ্বাস জোগাবে দলকে। তিনি বলেন, ‘টেস্টের আগে এই সিরিজ জয় খেলোয়াড়ের আত্মবিশ্বাসের রসদ খুঁজে পাবে। আশা করি, টেস্টেও ভালো করবে বাংলাদেশ। আর দক্ষিণ আফ্রিকাকেও ধন্যবাদ জানায়।’
তবে মাশরাফি সবচেয়ে বড় ধন্যবাদ দিলেন দর্শকদের, যারা প্রবল বর্ষণ উপেক্ষা করে উৎসাহ জুগিয়েছেন বাংলাদেশ দলকে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের সমর্থন করার জন্য সকল দর্শককে ধন্যবাদ।’
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করে বাংলাদেশ দল।