ঢাকাWednesday , 15 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজারে ৪ জিবি র‌্যামের স্মার্টফোন

Link Copied!

zte-axonতথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনা মোবাইল ফোন নির্মাতা কোম্পানি জেডটিই (ZTE) স্মার্টফোনে চমক দেখানো ঘোষণা দিয়েছিল গত মাসে। গতকাল মঙ্গলবার সেই চমকের বাক্স খুললো তারা।
যুক্তরাষ্ট্রের বাজারে ZTE Axon নামের স্মার্টফোনটি উন্মুক্ত করেছে জেডটিই। এর বাজারমূল্য ৪৪৯.৯৮ ডলার বা বাংলাদেশি ৩৫ হাজার টাকা।
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটির প্রধান আকর্ষণ এর ৪ জিবি র‌্যাম। এতে আরো রয়েছে- ৫.৫ ইঞ্চি QHD(1440×2560 pixels) ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস-৩, ৬৪বিট আর্কিটেকচারের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর যার ক্লক স্পিড ২গিগা হার্টজ।
আরো রয়েছে ধাতব কভার, ডুয়াল লেন্স ক্যামেরা। পেছনের ক্যামেরা ১৩ মেগা পিক্সেল এবং সামনেরটি ২ মেগাপিক্সেল। ফ্ল্যাশও রয়েছে দুটি। ডুয়াল লেন্স থাকার কারণে ছবি তোলার পরও ফোকাস ঠিক করা যাবে। এছাড়া পেছনের ক্যামেরা দিয়ে 4K রেজলুশনের ভিডিও করা যাবে।
এর বিল্টইন মেমোরি ৩২ জিবি এবং মাইক্রোএসডি কার্ড ইচ্ছেমতো বাড়ানো যাবে।
এর ওজন মাত্র ১৭২.৯ গ্রাম। ৩০০০mAh এর ব্যাটারিতে ব্যাকআপ দেবে দীর্ঘক্ষণ। তবে ব্যাটারি খোলা যাবে না।
স্মার্টফোনটি পেতে জেডটিইরি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করা যাবে। অন্যান্য দেশের বাজারেও এটি কবে অবমুক্ত হবে সে ব্যাপারে কোম্পানি এখনো কিছু জানায়নি।