ঢাকাWednesday , 15 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মওসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ নভেম্বরে

Link Copied!

el-classicoস্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার লড়াই কোনটা? অনেকেই হয়তো বিশ্বকাপ কিংবা ইউরোর কথা বলবেন। অবশ্যই এই দুটা টুর্নামেন্ট সবচেয়ে মর্যাদার লড়াই। তবে আক্ষরিক অর্থে নির্দিষ্ট কোন ম্যাচকে ধরলে সেটা যে অবশ্যই রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার ‘এল ক্ল্যাসিকো’ তাতে দ্বিমত করবে না কেউ। অন্তত, ক্লাব ফুটবলে।
বছরজুড়ে ফুটবলের হাজারটা ম্যাচের ভিড়ে ভক্তরা অপেক্ষায় থাকেন কখন একটা এল ক্ল্যাসিকো মাঠে গড়াবে। কখন ফুটবল উম্মাদনায় মেতে উঠবে পুরো ফুটবল বিশ্ব। তবে সেই অপেক্ষার নির্দিষ্ট কাউন্ট-ডাউন করার জন্য সূচি হাতে পেয়ে গেছে ফুটবল প্রেমীরা।
২০১৫-১৬ মওসুমের ক্রীড়াসূচী প্রকাশ করে ফেলা স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ৷৮ নভেম্বরই মওসুমের প্রথম ‘এল ক্লাসিকো’য় মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা৷
গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সা মওসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচ খেলবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে৷পরের বছর ৩ এপ্রিল ফিরতি ম্যাচে মওসুমের দ্বিতীয় এল ক্লাসিকো বার্সার মাঠে খেলবে রিয়াল৷
২৩ বারের লা লিগা চ্যাম্পিয়ন বার্সা তাদের লিগ শুরু করছে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। রিয়ালের প্রথম ম্যাচ স্পোর্টিং গিজনের বিরুদ্ধে৷অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রথম ম্যাচ লাস পালমাসের বিরুদ্ধে৷
২৩ আগস্ট শুরু হবে লা লিগার নতুন মৌসুম। সেদিনই মাঠে নামছে তিন জায়ান্ট৷লা লিগায় এল ক্লাসিকো ছাড়াও চোখ থাকে মাদ্রিদ ডার্বির দিকে৷শেষ তিন বছরে মাদ্রিদ ডার্বি আলাদা মাত্রা পেয়েছে৷
অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ মওসুমের প্রথম ডার্বি খেলবে ৪ অক্টোবর৷ভিসেন্তে কালদেরনে খেলতে যাবে রিয়াল৷চলতি লিগের ফিরতি ম্যাচে হবে পরের বছর ২৮ ফেব্র“য়ারি৷সূচী প্রকাশ হওয়ার পরেই সমর্থকরা দিন গুনতে শুরু করে দিয়েছেন৷