ঢাকাWednesday , 15 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০০’র মাইলফলকে সাকিব

Link Copied!

Sakib-Al-hasanস্পোর্টস ডেস্ক : ওয়ানডে ইতিহাসে চতুর্থ এবং বাংলাদেশের দ্বিতীয় বাম হাতি স্পিনার হিসেবে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলাকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাত ক্যাচ দিতে বাধ্য করেই ওয়ানডে ক্যারিয়ারে ২০০তম উইকেট পূর্ণ করেন সাকিব।
ওয়ানডে ক্রিকেটে শ্রীলংকার সনাৎ জয়সুরিয়া, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি এবং বাংলাদেশের আবদুর রাজ্জাকের পর চতুর্থ বাম হাতি বোলার হিসেবে ২০০ উইকেট পেলেন সাকিব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুই ওয়ানডে ম্যাচে উইকেটেশূন্য ছিলেন দেশসেরা এ বাম হাতি অলরাউন্ডার। ২০০ উইকেট নেওয়ার প্রতিযোগিতায় অবশ্য ছিলেন দু’জন। মাশরাফি এবং সাকিব। তবে দ্বিতীয় ওয়ানডেতে ১ উইকেট নিয়ে ১৯৯ উইকেটের মাইলফলকে পৌঁছে যান মাশরাফি এবং চলে যান সাকিবের সামনে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে এ রেকর্ড গড়তে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ২টি উইকেট। আর মাশরাফির প্রয়োজন ছিল ৩টি উইকেট। প্রথম দুই ম্যাচে সাকিব উইকেটশূন্য থাকলেও মাশরাফি দুই উইকেট নেন। তবুও প্রশ্ন ছিল, কে আগে ২০০’র মাইলফলকে পৌঁছাবেন? অবশেষে সাকিবের দীর্ঘ অপেক্ষা শেষ হলো বুধবার। ফ্যাফ ডু প্লেসিস আর হাশিম আমলার উইকেট তুলে নিয়ে মাশরাফির আগেই ২০০’র মাইলফলকে পৌঁছে গেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
অন্যদিকে দুই ম্যাচে একটি করে উইকেট নিয়ে অপেক্ষা মাশরাফিও রয়েছেন একেবারে সাকিবের ঘাড়ের ওপর। তার উইকেট সংখ্যা এখন ১৯৯টি। তাই প্রশ্ন ছিল রাজ্জাকের পর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দুইশ উইকেট শিকারির ঘরে নাম উঠবে সাকিবের নাকি মাশরাফির।
বুধবার চট্টগ্রামে বোলিং করতে এসে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফ্যাফ ডু প্লেসিসকে দিয়ে উইকেট শিকারের খাতাটা নতুন করে খুললেন সাকিব। এরপর ফেরালেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলাকে। সঙ্গে সঙ্গেই উইকেট শিকারের ডাবল হান্ড্রেড ক্লাবে ঢুকে পড়েন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে রাজ্জাক ১৫৩ ওডিআই খেলে ২৯.২৯ গড়ে নিয়েছেন ২০৭ উইকেট। এক ম্যাচে ২৯ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৫টি উইকেট। অন্যদিকে আফ্রিকার বিপক্ষে চলতি শেষ ওয়ানডেসহ ১৫৬ ম্যাচ খেলা সাকিবের উইকেট গড় ২৮.৬১। সেরা বোলিং ফিগার ১৬ রানে ৪ উইকেট। আর বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি ১৫৬ ম্যাচ খেলে ৩০.৮৯ গড়ে নিয়েছেন ১৯৯ উইকেট। ২৬ রানের বিনিময়ে ৬ উইকেট তার সেরা বোলিং ফিগার।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বামহাতি স্পিনার হিসেবে ৩২৩ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছে শ্রীলংকার সনাৎ জয়সুরিয়া। বাম হামি স্পিনার হিসেবে ৩০৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। তার পরই রয়েছেন বাংলাদেশের আবদুর রাজ্জাক। এবার ২০০’ উইকেটের মাইলফলকে নাম লিখালেন সাকিবও।
উইকেটের ডাবল সেঞ্চুরি পূরণের দিন অলরাউন্ডার হিসেবে আরেকটি গৌরবের ‘ডাবল’ পূরণ করেছেন সাকিব। ওয়ানডেতে সাকিবের রান ৪ হাজার ৩৮২। চার হাজার রান ও দুই ‘শ উইকেটের ‘ডাবল’ এর আগে ছিল মাত্র ছয় ক্রিকেটারের। সাকিব বসেছেন জয়াসুরিয়া, ক্রিস হ্যারিস, ক্রিস কেয়ার্নস, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাকদের পাশে।
আগের ছয়জনের মাত্র দুজন ছিলেন স্পিনার—জয়াসুরিয়া ও আফ্রিদি। দলটা কিছুটা হলেও ভারি করলেন সাকিব। তবে এদের মধ্যে সাকিবের অর্জন নিঃসন্দেহে অনন্য। কারণ, এ মাইলফলক ছুঁয়েছেন ১৫৬ ওয়ানডে খেলে। এত দ্রুত এ ‘ডাবল’-এর রেকর্ড গড়তে পারেননি বাকি ছয়জন।