ঢাকাWednesday , 15 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লর্ডস টেস্ট থেকে নাম প্রত্যাহার হাডিনের

Link Copied!

haddinস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রাড হাডিন ব্যক্তিগত কারণে লর্ডস টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার দলের সঙ্গে তিনি অনুশীলন করেননি। হাডিনের অনুপস্থিতিতে ২৯ বছর বয়সী পিটার নেভিলের অভিষেক হতে পারে।
কার্ডিফ টেস্টে গোড়ালির ইনজুরিতে পড়া মিচেল স্টার্ক লর্ডসের দ্বিতীয় টেস্ট খেলার জন্য ফিট হয়ে উঠছেন বলে অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে। প্রয়োজন ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে তিনি খেলবেন।
কার্ডিফ টেস্টে জিতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
কার্ডিফে ক্যারিয়ারের ৬৬তম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ২২ ও ৭ রান করেছেন ব্রাড হাডিন। প্রথম ইনিংসে ০ রানে ইংলিশ ব্যাটসম্যান জো রুটের ক্যাচ ফেলে দেন এই অসি উইকেটরক্ষক। পরে ১৩৪ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে ১৬৯ রানের বড় জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন জো রুট।
২৯ বছর বয়সী পিটার নেভিল টেস্ট, ওয়ানডে বা টি-২০ তে এখনো অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলেননি। তবে অ্যাশেজ-পূর্ব প্রস্তুতি ম্যাচে অ্যাসেক্সের বিপক্ষে খেলেন তিনি। অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডল দ্বিতীয় টেস্টে নেভিলকে দলে নেয়ার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
বিবিসি স্পোর্টসকে পিটার সিডল বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট সে কয়েক বছর দুর্দান্ত সময় কাটাচ্ছে। দ্বিতীয় টেস্টে বা আগামীতে যদি তাকে দলে নেয়া হয়, আমার কোনো সন্দেহ নেই যে সে অনেক দূর যাবে।’
কার্ডিফ টেস্টে পিটার সিডল খেলেননি। তবে দ্বিতীয় টেস্টে যদি গোড়ালির চোটের কারণে মিচেল স্টার্ক খেলতে না পারেন তবে তার বিকল্প হিসেবে সিডল দলে একাদশে ঢুকতে পারেন।