বিনোদন ডেস্ক : সম্প্রতি দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর, বিয়ের এক সপ্তাহ না যেতেই পুত্রবধূর প্রশংসায় রীতিমত পঞ্চমুখ শহীদ কাপুরের মা নীলিমা আজিম।
জানা গেছে, ১২ জুলাই রোববার মুম্বাইয়ের অভিজাত হোটেল পালেডিয়াম হোটেলে হয়ে গেল শহীদ কাপুর ও মীরা রাজপুতের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। আর সে অনুষ্ঠানে উপস্থিতি ঘটেছিলো বলিউডের অসংখ্য তারাদের। অমিতাভ বচ্চন, অনিল কাপুরসহ বর্তমান প্রজন্মের তারকা অভিনেতা অভিনেত্রীরাও হাজির হয়েছিলেন সে অনুষ্ঠানে। আর তাদের সামনেই সদ্য বিবাহিত পুত্রবধূর প্রশংসায় ভাসলেন শহীদ মাতা নীলিমা আজিম।
পুত্রবধূ দিল্লীর মেয়ে মীরা রাজপুত সম্পর্কে নীলিমা বলেন, খবুই চমৎকার আর অসাধারণ মনের মেয়ে মীরা। নিজের পুত্রবধূ বলে বলছি না, সে সে সত্যিই খুব লক্ষ্মী একটি মেয়ে। তার পরিবারও খুব অসাধারণ। তারা মানুষকে খুব ভালোবাসতে জানে। আমি সব সময়ে আামার ছেলের জন্য এরকম একটি লক্ষ্মী মেয়েই চাইতাম।
উল্লেখ্য, ২১ বছর বয়সী মীরা রাজপুত ‘লেডি শ্রী রাম কলেজ’ থেকে ইংরেজিতে সম্মান পড়ছিলেন। গত জানুয়ারি মাসে শহীদের সাথে পরিচয় ঘটে। আর তখন থেকেই মিডিয়ায় শহীদের বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। অবশেষে চলতি মাসের ৭ তারিখে দাম্পত্য জীবনে বাধা পড়লেন শহীদ-মীরা।

