বিনোদন ডেস্ক : মামা আমির খান আগেই সুপারস্টার অভিনেতা সালমানের আসন্ন ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ –এর প্রচারণায় অংশ নিয়েছেন, এবার ভাগ্নে ইমরান খানও তার দেখানো পথেই হাঁটলেন। তবে একটু ভিন্নভাবে!
জানা গেছে, আসছে ঈদ উপলক্ষে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তি পেতে যাচ্ছে। আর এই ঈদে ‘ভাইজান’ সালমানের পাশেই থাকতে চান জনপ্রিয় অভিনেতা ইমরান খান। আর তাই তার ভক্তদের উদ্দেশ্যে ইমরান জানিয়েছেন, ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সালমান খানের ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’-এর প্রথম শো’টাই হলে গিয়ে দেখবেন তিনি। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণও জানান ইমরান।
ব্যক্তিগতভাবে সালমান খানের ভীষণ ভক্ত ইমরান খান। তাই ঈদের পরিকল্পনায় সবার আগে রেখেছেন হলে গিয়ে সালমানের সিনেমা দেখাকেই!
উল্লেখ্য, কবির খানের পরিচালনায় আসছে ঈদ উপলক্ষে ১৭ জুলাই ভারতে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। সালমান খান ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন কারিনা কাপুর এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী।

