বিনোদন ডেস্ক : দেহব্যবসার দায়ে হোটেল থেকে ধরা পরে খবরের শিরোনাম হয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। তবে সেই অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি। স্বেতা দাবি করেন, মিথ্যা অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আজকের সংবাদ সেটা নয়, সংবাদ হচ্ছে এতো বড় অভিযোগে তার সাম্মানহানি হলেও তিনি হার মানেননি। নিজের অভিনয় নিয়ে সংগ্রাম এখনো চালিয়ে যাচ্ছেন।
তার জন্য আরো সুসংবাদ হলো- আগামী আগস্ট মাসেই বাংলা ছবিতে দেখা যাবে অভিনেত্রী শ্বেতাকে। তবে এ ছবিতে কয়েক বছর আগেই অভিনয় করেছিলেন তিনি। যেখানে শ্বেতার সঙ্গে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, যীশু সেনগুপ্ত প্রমুখ। আর ছবিটির পরিচালনা করেছেন সমীর চন্দ।
যদিও এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০০৮ সালেই। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে বড়পর্দায় মুক্তি পেতে পারেনি। এখন আর সে জটিলতা নেই। তাই আগস্টেই মুক্তি পেতে চলেছে ছবিটি। আর এই ছবির হাত ধরেই ফের অভিনয় জগতে নিজের টিকে থাকার লড়াইটা শুরু হবে। দেখা যাখ শ্বেতা শেষ পর্যন্ত লড়তে পারেন কি না।

