ঢাকাTuesday , 14 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ বছরের জন্য নিষিদ্ধ চেন্নাই-রাজস্থান

Link Copied!

CSK-RRস্পোর্টস ডেস্ক : আইপিএল ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে। একই সঙ্গে ফিক্সিংয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমান পাওয়ায় আজীবনের জন্য ক্রিকেট সংশ্লিষ্ট সব কিছু থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে চেন্নাই সুপার কিংসের কর্মকর্তা গুরুনাথ মায়াপ্পন এবং রাজস্থান রয়্যালসের সাবেক কো-ওনার রাজ কুন্দ্রাকে।
দিল্লির সুপ্রিম কোর্টে উত্থাপিত বিচারপতি লোধা কমিশনের রিপোর্টের ভিত্তিতে এই নিষেধাজ্ঞার শাস্তি জারি করা হল। কমিশন আরও জানিয়েছে, আইপিএলের সিওও সুন্দর রমনের বিষয়ে আরও বেশি তদন্ত করার প্রয়োজন রয়েছে।
২০১৩ সালের আইপিএল ম্যাচ ফিক্সিং মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা বিচারপতি আরএম লোধা কমিটি। গত ২২ জানুয়ারি এই কমিটি তৈরি করেছিল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ফিক্সিং তদন্ত শেষে কমিটি আজ দুপুরে অভিযুক্ত চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি, টিম প্রিন্সিপ্যাল গুরুনাথ মায়াপ্পান এবং রাজস্থান রয়্যালস নিয়ে তাদের রায় প্রকাশ করেন।
দুই বছর আগে নয়াদিল্লিতে স্পট ফিক্সিং কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল শান্তাকুমারণ শ্রীসান্থসহ তিন রাজস্থান রয়্যালস ক্রিকেটারকে। দিনটা ছিল, ১৬ মে ২০১৩। যে দিন থেকে আইপিএলকে ঘিরে একের পর এক ক্রিকেট-কলঙ্কের উন্মোচন শুরু।
নয়াদিল্লিরই লোধি রোডে দু’বছর পর সেই বৃত্ত আজ মোটামুটি শেষ হতে চলল। যেখানে সুপ্রিম কোর্ট  নিযুক্ত বিচারপতি লোধা কমিশন অভিযুক্ত দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নিয়ে তাদের রায় জানালেন।
বিচারপতি আরএম লোধা জানিয়েছেন, শুধু আইপিএল নয় এমনকি বিসিসিআইও নয়, গোটা ক্রিকেটেরই ভাবমূর্তি নষ্ট করেছেন এরা।