ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের ঝড় তুলবেন শ্রদ্ধা-বরুন!

Link Copied!

shroddha+barunবিনোদন ডেস্ক : ‘এনি বডি ক্যান ড্যান্স’ এর সিক্যুয়াল ‘এবিসিডি ২’ ছবির ব্যাপক সাফল্যের পর ফের একই ছবির সিক্যুয়ালে নাচে-গানে ঝড় তুলবেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা বরুন ধাওয়ান এবং আশিকি-২ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
জানা গেছে, ‘এবিসিডি ২’ এর চূড়ান্ত সাফল্যের পর ছবিটির পরের সিক্যুয়াল করার কথা ভাবছেন নির্মাতা রিমু ডি’সুজা। এমনকি আসন্ন ‘এবিসিডি ৩’  ছবিতেও শ্রদ্ধা কাপুর ও বরুন ধাওয়ানকে নিয়েই করার কথা ভাবছেন তিনি।
‘এবিসিডি ২’ বাণিজ্যিকভাবে সফল হওয়া পরবর্তী উদযাপন অনুষ্ঠানে আগামী প্রজেক্ট সম্পর্কে নির্মাতা রিমু বলেন, এখন আমরা সবাই ব্যস্ত যে যার কাজে। শ্রদ্ধা ও বরুনও খুব ব্যস্ততার মধ্যে আছে তাদের অন্য ছবির কাজ নিয়ে। সামনে যদি আমরা পরস্পর ব্যস্ততা কাটিয়ে এক হতে পারি, তাহলে নিশ্চয় শ্রদ্ধা ও বরুনকে নিয়েই ‘এবিসিডি’ এর পরের সিক্যুয়াল করব।
উল্লেখ্য, ২০১৩ সাল মুক্তিপ্রাপ্ত ছবি ‘এবিসিডি’ –এর সিক্যুয়াল ‘এবিসিডি ২’ মুক্তি পায় চলতি বছরের জুন মাসের ১৯ তারিখে। মুক্তির মাত্র ক’দিনেই ছবিটি একশো কোটি রূপির ঘরে অবস্থান নেয়। আর এ ছবিটির ব্যবসায়িক সাফল্যের উপর ভর করেই নির্মাতা রিমু ফের ছবিটির সিক্যুয়াল করার কথা ভাবছেন।