ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানির প্রতি সহানুভূতি!

Link Copied!

sunny-and-duggalবিনোদন ডেস্ক : বলিউডে সময় ভাল যাচ্ছে না ইন্দো-কানাডিয়ান বংশদ্ভুত ‘বেবি ডল’ খ্যাত অভিনেত্রী সানি লিওনের। নানা কারণেই তিনি ভারতে বিতর্কিত এবং সমালোচিত ব্যক্তিত্বে পরিনত হয়েছেন। নিজের এমন দুঃসময়ে কাছে পেয়েছেন সহ অভিনেতা রাজনেশ দাগ্গালকে।
সম্প্রতি উড়ো বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন অভিনেত্রী সানি লিওন। বিশেষ করে আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্তির সাথে তার হয়ে গেছে একচোট! রাখি সাওয়ান্তি সানি লিওনকে উদ্দেশ্য করে বলেছিলেন, সানির জন্যই বলিউডের পরিবেশ নষ্ট হচ্ছে। তার সাথে প্রতিযোগিতা করতেই অন্যান্য নায়িকাকে ছোট কাপড় পরতে বাধ্য হচ্ছে। আর এর জন্যই সানিকে ভারত ছেড়ে যাওয়ারও পরামর্শ দিযেছিলেন তিনি।
অন্যদিকে আরেক প্রাক্তন অভিনেত্রী সেলিনা জেটলির সাথেও ‘বাসা’ প্রসঙ্গে হয়ে গেছে সানির বাদানুবাদ। সব মিলিয়ে বলিউডে সত্যি সত্যিই সানি অসহায় হয়ে পড়েছেন। যদিও তিনি জোর গলায় বলেছেন, বলিউডের ময়দান ছেড়ে তিনি কোত্থাও নড়ছেন না। এরমধ্যে নানা অভিযোগ করে ভারতের বিভিন্ন থানায় মামলাও হয়েছে তার নামে। এমন দুঃসময়ে তার প্রতি সহানুভূতি জানিয়ে মিডিয়ায় কথা বলেছেন অভিনেতা রাজনেশ দাগ্গাল। সানি লিওনকে যারা সহ্য করতে পারছেন না, তাদেরকে ঈর্ষাকাতর না হতে পরামর্শও দেন দাগ্গাল।
সানি লিওন সম্পর্কে ‘এক পেহলি লীলা’র এই অভিনেত বলেন, সানি লিওন তার কাজের প্রতি খুবই আন্তরিক। গান এবং অভিনয়ে সে অত্যন্ত মনোযোগ এবং আবেগ দিয়ে কাজ করে। বর্তমানে সানির সাথে ‘বেঈমান লাভ’ নামের একটি ছবিতে কাজ করছি। রাখি কিংবা সেলিনা জেটলির সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। বিশেষ করে রাখির সাথে আমি কাজ করেছি, তাদের এই কাদা ছোড়াছুড়ি ঠিক হয়নি। বলিউডে অনেকের চেয়ে সানি লিওনকে খুব আন্তরিক বলেও উল্লেখ করেন দাগ্গাল।