ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অগ্নি-২’র প্রচারণায় ঢাকায় ওম

Link Copied!

oomবিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ওম-মাহি অভিনীত চলচ্চিটত্র ‘অগ্নি-২’। তাই ছবিটির প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার নায়ক ওম। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান।
‘অগ্নি-২’র প্রচারণার অংশ হিসেবে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত এফডিসিতে অবস্থান করবেন ছবিটি প্রধান দুই পাত্র-পাত্রী। তাই ঢাকায় পৌঁছেই সরাসরি এফডিসিতে চলে গিয়েছেন ওম। সেখানে পূর্ব নির্ধারিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এসময় তার সঙ্গে থাকবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী।
এদিকে ‘অগ্নি-২’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গিয়েছে, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বেশ কয়েকটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন ওম। এছাড়াও বুধবার রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বিকেলের ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি।