ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ভাইজান’ ভক্তের কাণ্ড!

Link Copied!

bajrangi-bhaijanবিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ নিয়ে পুরোদমে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। ছবি প্রমোশনের জন্যে তিনি ছুটছেন দিগ্বিদিক, নানান সময়ে ক্রেজি ভক্ত-অনুরাগীদের সম্মুখিন হতে হচ্ছে তাকে। সম্প্রতি ছবি প্রমোশন করতে গিয়ে সালমান খান দেখা পেলেন এক মেধাবী আঁকিয়ে ভক্তের!
‘বাজরাঙ্গি ভাইজান’ –এর প্রচারণায় গিয়ে সালমান খানের সাথে সাক্ষাৎ হয়েছে একজন মেধাবী নারী আঁকিয়ে ভক্তের। আর দেখা হওয়া মাত্রই সেই ভক্ত নিজের আঁকা ‘বাজরাঙ্গি ভাইজান’-এর পোস্টার উপহার দিলেন সালমানকে। ভক্তের এমন ভালোবাসায় সুপারস্টার অভিনেতা সালমানও মুগ্ধ হয়ে যান।
জানা গেছে, মাহিশি পান্ডে নামের এক নারী ভক্তের বিশেষ অনুরোধে নির্মাতা কবির খান সালমানের সাথে সাক্ষাৎ করেয়ে দেন তাকে। সালমানের সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই নিজের আঁকা ‘বাজরাঙ্গি ভাইজান’-এর পোস্টারটি তার হাতে তুলে দেন মাহিশি। এ সম্পর্কে সালমানের ওই আঁকিয়ে নারী ভক্ত মাহিশি বলেন, সালমান স্যারের সাথে আমার সাক্ষাৎ হবে, এটা অকল্পনীয় ছিল। আমার স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে চিরকাল। তিনি আমাকে আঁকাআঁকি চালিয়ে যেতে উৎসাহ যুগিয়েছেন, যা আমার জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, কবির খানের পরিচালনায় ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি আসছে ঈদ উপলক্ষে ১৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে সালমান খান ছাড়াও আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং কারিনা কাপুর।