ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত বাংলাদেশের

Link Copied!

bangladesh5স্পোর্টস ডেস্ক : আগস্টে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার পরিকল্পনা করায় আগামী ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলা নিয়ে সংশয়ের কালো মেঘ দেখা দেয়। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সব সংশয় ধুয়ে মুছে দিলেন মাশরাফিরা। রোববারের জয়ের ফলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে গেছে।
পাকিস্তান জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিক দল ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাশরাফিদের সামনে সহজ সমীকরণ ছিল এক ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। দুই ম্যাচ টি-২০ সিরিজে টানা হারের পর প্রথম ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে রীতিমতো উড়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত প্রতাপশালী সেই দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সব শংকা দূর করে দিল টাইগাররা।
যেই পাকিস্তান বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন কেড়ে নেয়ার পায়তারা করেছিল সেই পাকিস্তানই এখন বিপদে। শ্রীলংকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে জিততে না পারলে নিজেরাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারাতে পারে।