ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দেবদাস’-এর ১৩ বছর!

Link Copied!

devdasবিনোদন ডেস্ক : ১২ জুলাই ১৩ বছর পূর্ণ করল গত দশকের সাড়া জাগানো এবং বলিউড বাদশা শাহরুখ খানের ক্যারিয়ারে অন্যতম মাইল ফলক সঞ্জয় লীলা বানসালির ছবি ‘দেবদাস’। প্রখ্যাত বাঙ্গালি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরে উপন্যাস অবলম্বনে ২০০২ সালে সঞ্জয় লীলা বানসালি নির্মাণ করেছিলেন ছবিটি।
জানা গেছে, ঐশ্বরিয়া রাই, মাধুরি দীক্ষিত এবং শাহরুখ খান অভিনীত ছবি দেবদাস মুক্তি পায় ২০০২ সালের ১২ জুলাই। সেই হিসেবে আজকে ছবিটির ১৩ বছর পূর্তি। ব্যবসাসফল এবং সমালোচকদের প্রশংসা পাওয়া ‘দেবদাস’কে তাই ভুলতে পারেন না ছবিটির সাথে সংশ্লিষ্ঠ কেউ-ই। তাই ১২ জুলাই আসলে সকলে স্মৃতিকাতর হয়ে যান ‘দেবদাস’ নিয়ে। এই যেমন শাহরুখ খান শত ব্যস্ততার মধ্যেও স্মরণ করলেন ‘দেবদাস’কে। শুধু তাই না ‘দেদাবস’ নিয়ে তিনি একটি ‘ডাবস্ম্যাশ’ও ছেড়েছেন; এটি তার প্রথম ডাবস্ম্যাশ ভিডিও।
উল্লেখ্য, মাত্র ২৩ বছরের ফিল্ম ক্যারিয়ার জীবনে শাহরুখের জন্য এই ছবি একটি তাৎপর্যপূর্ণ এবং অন্যতম মাইল ফলক বলেও মনে করা হয়। দেবদাস ছবির কেন্দ্রীয় চরিত্রে শাহরুখ ছাড়াও পারু চরিত্রে ঐশ্বরিয়া রাই এবং চন্দ্রমুখি চরিত্রে মাধুরী দীক্ষিত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।