ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অডিও অ্যালবামে ‘পদ্ম পাতার জল’

Link Copied!

Podmo-Patar-Jolবিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’। ইমন-মিম জুটির এই ছবিটি শুরু থেকেই আলোচনায় রয়েছে। তাই ছবিটি মুক্তি দেয়ার আগমূহুর্তে এর গানগুলো নিয়ে একটি অডিও অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে।
আগামী ১৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বেইলী রোডে অবস্থিত ক্যাফে থাট্রি থ্রি’তে ‘পদ্ম পাতার জল’ ছবির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ছবির কলাকুশলীসহ সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত থাকবেন।
এদিকে ছবিটির দুটি গানের ভিডিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ‘আলোকিত সারাদিন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ ও পড়শি। অন্যদিকে শিরোনাম গানটি গেয়েছে ব্যান্ড শিরোনামহীন।
উল্লেখ্য, ‘পদ্ম পাতার জল’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। আর এতে ইমন-মিম ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান, মীরাক্কেল খ্যাত আবু হেনা রনি, রোমানা ও স্বর্ণা প্রমুখ।