ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানিয়ায় মুগ্ধ বলিউড তারকারা

Link Copied!

saniaবিনোদন ডেস্ক : টেনিস তারকা সানিয়া মির্জায় মজেছেন বলিউড তারকারা, বলিউড তারাদের প্রশংসায় ভাসছেন ভারতের এই টেনিস কন্যা। উইম্বলডনে প্রথমবারের মত ‘ওমেনস ডাবল’ জেতায় বলিউড তারাদের অভ্যর্থনায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন যথার্থই সরগরম। চারদিকে শুধু সানিয়া মির্জা!
হ্যাঁ, জানা গেছে ১১ জুলাই উইম্বলডনে সবাইকে ছাপিয়ে মার্টিনা হিঙ্গিসের সাথে জুটি বেধে টেনিসে ‘ওমনেস ডাবল’ জিতেছেন সানিয়া মির্জা। এটা তাৎপর্যপূর্ণ এই জন্য যে, গ্রান্ড স্লামে এর আগে ‘ডাবল’ জিতেননি সানিয়া। ওমনেস ডাবলে এটিই তার প্রথম জয়, স্বপ্নের জয়।
সানিয়ার এমন জয়ে আর কেউ না হোক, অন্তত বলিউড অঙ্গন ব্যাপক উল্লাসিত। এমন সুসংবাদ পাওয়ার পর থেকে সানিয়া অভিনন্দন জানানোর হিড়িক পড়েছে বলিউড তারকাদের মধ্যে। শধু কি অভিনন্দন! কেউ কেউতো সানিয়াকে ডিনার করারও দাওয়াত করে বসেছেন!
বলিউড বাদশাহ শাহরুখ খান টুইট করে বলেন, সানিয়া মির্জা এবং হিঙ্গিসের কাছ থেকে ফের সুখবর। ভালো খেলেছ, এটা তোমাদের প্রাপ্য ছিল। ভালবাসা রইলো তোমাদের জন্য।
অভিনেত্রী সোনাক্ষি সিনহা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অসাধারণ বিজয়, আমরা গৌরবান্বিত!!
অভিনেত্রী জেনিলিয়া ডি’সুজা অভ্যর্থনার পাশাপাশি টুইটারেই সানিয়াকে ডিনারের দাওয়াত করে বসেন। ডি’সুজা বলেন, সানিয়া এবং মার্টিনা হিঙ্গিসকে অভিনন্দন। সানিয়া, তোমার জন্য আমরা গর্বিত। শীঘ্রই ডিনারে দেখা হচ্ছে।
স্ত্রী জেনিলিয়ার এমন প্রস্তাবকে সাঁয় দিয়ে ফের টুইট করেন রিতেশ। এবং এমন জয়ের জন্য গ্রান্ড সেলিব্রেশনের কথা বলেন তিনিও।
এছাড়াও বলিউডের প্রায় সব তারকাই সানিয়া মির্জার এমন জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এরমধ্যে অভিষেক বচ্চন, নেহা ধুপিয়া, ফারহান আখতার, ভুমান ইরানি, বিবেক অভিরয়, রোহিত, বিশাল দাদলানির মতো তারকারা টুইট করে সানিয়াকে অভিনন্দন জানান।