বিনোদন ডেস্ক : জনপ্রিয় আবেদনময়ী আমেরিকান সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ম্যাডোনার গান চুরি করে অনলাইনে ছেড়ে দেয়ার অপরাধে ইজরায়েলি এক ব্যক্তিকে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছে দেশটির তেল আবিবের একটি আদালত।
আদি লেদারম্যান নামের এক ব্যক্তিকে আমেরকিান প্রখ্যাত সঙ্গীতশিল্পী ম্যাডোনার আনরিলিজ গান অনলাইনে মুক্তি দেয়ার দায়ে ১৪ মাসের জেলবাস এবং চার হাজার ডলার জরিমানা করেছে আদালত। আদি লেদারম্যান ‘আমেরিকান আইডল’-এর ইজরায়েলি ভার্সনের একজন প্রতিযোগিও ছিলেন।
জানা গেছে, গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ম্যাডোনার আনফিনিশি ট্র্যাক ম্যাডোনার জনপ্রিয় গানের অ্যালবাম ‘রিবেল হার্ট’ মুক্তি দেয়ার আগেই লেদারম্যান অনলাইনে ছেড়ে দেয়। হ্যাকিংয়ের মাধ্যমে গান স্টোর করে লেদারম্যান অনলাইনে সেগুলো বিক্রি করতো, এমন সন্দেহে এরপরের মাসেই গ্রেপ্তারও হন তিনি। কিন্তু এই লেদারম্যানই যে ম্যাডোনার গান চুরি করে অনলাইনে ছেড়েছেন, তা তখন পুলিশ জানতো না। তবে তাকে গ্রেপ্তারের পর ম্যাডোনার গান চুরির কথাও স্বীকার আসেন তিনি।
অবশেষে গত পরশু তেল আবিবের একটি আদালাত লেদারম্যানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসে, এবং ম্যাডোনার গান চুরি করে অনলাইনে ছেড়ে দেয়ার অপরাধে তাকে ১৪ মাসের জেল এবং ৪০০০ ডলার জরিমানা করে। ইরায়েলের আদালাতের এমন সিদ্ধান্ত জানার পর ম্যাডোনাও আনন্দ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

