ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুবায়েরের পরিবর্তে রুবেল

Link Copied!

rubelস্পোর্টস ডেস্ক : ম্যাচের আগেরদিনই মিলেছিল এমন ইঙ্গিত, দ্বিতীয় ম্যাচে পরিবর্তন আসছে। অবশেষে সেই পরিবর্তনই দেখা যাচ্ছে দ্বিতীয় ম্যাচে। স্পিনার জুবায়ের হোসেন লিখনের পরিবর্তে দলে নেওয়া হলো পেসার রুবেল হোসেনকে। যদিও শোনা গিয়েছিল লিটন দাসের পরিবর্তে আসতে পারেন এনামুল হক বিজয়। কিন্তু লিটনের ওপরই আস্থা রাখলো টিম ম্যানেজমেন্ট।
ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলতে নেমেছিল চার পেসার নিয়ে। যেখানে অধিনায়ক মাশরাফির সঙ্গে ছিলেন পেসার রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং নতুন পেসার মুস্তাফিজুর রহমান। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিনিং ট্র্যাক বানাতে গিয়ে দুই পেসার কমিয়ে ফেলে বাংলাদেশ। ইনজুরির কারণে এমনিতেই নেই তাসকিন।  রুবেলকেও বসিয়ে রাখা হচ্ছিল টি২০ সিরিজ থেকে।
তবে, টি২০তে দুই ম্যাচ এবং প্রথম ওয়ানডেসহ মোট ৩ ম্যাচে টানা হারের কারণে দলে পরিবর্তণ আনার বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে। একই সঙ্গে শনিবার হারের কারণ খুঁজতে বেশ সময় ব্যয় করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টেকনিক্যাল কমিটিসহ সবার সঙ্গে বৈঠক করেন তিনি। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সম্ভাব্য পরিবর্তনের কথা। তখনই মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল জুবায়ের হোসেনের পরিবর্তে দলে ফিরছেন রুবেল হোসেন। শেষ পর্যন্ত সেটাই হলো।
তবে, টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুসারে বোঝা গিয়েছিল, পরিবর্তণ আসতে পারে আরও একটি। লিটন কুমার দাসকে বাদ দিয়ে নেওয়া হতে পারে এনামুল হক বিজয়কে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো, বিজয় নয়, লিটনের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড ওয়ার্নার, জেপি ডুমিনি, ফারহান বেহার্ডিয়েন, ক্রিস মরিস, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা, ইমরান তাহির।