ঢাকাSaturday , 11 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘পদ্ম পাতার জল’ সিনেমার টিকিট দিচ্ছে রবি

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের সঙ্গে ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রটি দেখার সুযোগ করে দিতে গ্রাহকদের জন্য এসএমএস ভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ২৮ জুলাই, ২০১৫ পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে।
কুইজ ক্যাম্পেইনে অংশ নিতে ‘আমাদের তারকা নিউজ’ সার্ভিসটি সাবস্ক্রাইব করতে হবে। স্টার্ট কিউ (START Q) লিখে ১৬২৩৫ নাম্বারে পাঠালেই গ্রাহকরা প্রতিদিন বাংলাদেশি তারকা ও গণমাধ্যম সংক্রান্ত তথ্যাবলী পেয়ে যাবেন। প্রতিযোগী হিসাবে বিবেচিত হওয়ার জন্য গ্রাহককে ক্যাম্পেইন চলাকালে সেবাটির গ্রাহক হতে হবে।
আমাদের তারকা নিউজ সার্ভিসটি গ্রহণ করার পর গ্রাহকরা পদ্ম পাতার জল সম্পর্কিত প্রশ্নাবলীর উত্তর দিয়ে তাদের পয়েন্ট বৃদ্ধির সুযোগ পাবেন। প্রশ্নগুলো হবে অবজেকটিক। প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ পয়েন্ট যোগ হবে। অন্যদিকে প্রতিটি ভুল উত্তরের জন্য ১ পয়েন্ট কাটা যাবে।
ক্যাম্পেইন চলাকালে যারা ৩৫০ পয়েন্ট অর্জন করতে পারবেন তারা পদ্ম পাতার জল চলচ্চিত্রটির তারকাদের সঙ্গে সিনেমাটি দেখার সুযোগ পাবেন। শুধু চলচ্চিত্রটির তারকা, কলাকুশলী ও কুইজ বিজয়ীদের জন্য প্রদর্শনীটির আয়োজন হবে। বিজয়ীরা তাদের পছন্দমত একজনকে সাথে নিয়ে আসতে পারবেন।
প্রথম যে প্রতিযোগী ১০ হাজার পয়েন্ট অর্জন করতে পারবেন তিনি পদ্ম পাতার জল চলচ্চিত্রটি দেখার পাশাপাশি একটি সামস্যাং গ্যালাক্সি গ্রান্ড প্রাইম হ্যান্ডসেট জিততে পারবেন।