ঢাকাSaturday , 11 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যানড্রয়েড এম’র দ্বিতীয় প্রিভিউ ছাড়লো গুগল

Link Copied!

andrroid-mতথ্যপ্রযুক্তি ডেস্ক : অ্যানড্রয়েডের হালনাগাদ অপারেটিং সিস্টেম এনড্রয়েড এম এর দ্বিতীয় প্রিভিউ ছেড়েছে গুগল। এটির নাম অ্যানড্রয়েড এম ডেভেলপার প্রিভিউ ২। এতে সফটওয়্যার বাগ এবং সিকিউরিটি আপডেট মিলবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নেক্সটওয়েব ডটকম জানিয়েছে, সেকেন্ড প্রিভিউ নিয়ে আশাবাদী গুগল। তারা এটির ব্যবহারকারীকে আস্বস্ত করেছে। এতে অ্যাপ পারমিশন সিস্টেম উন্নত করা হয়েছে। ফলে, অ্যানড্রয়েড পে করার সময় শুধু পারমিশন চায়। ফলে এটি এনড্রয়েড এম এর প্রিভিউ ব্যবহার করতে ব্যবহারকারীকে খুব একটা ঝামেলা পোহাতে হবে না।
নতুন অ্যানড্রয়েড ভার্সন ডোজ (doze) নামে একটি ফিচার আছে। এই ফিচারের আওতায় স্যান্ডবাই মোড কিংবা ইউএসবি পোর্ট ব্যবহার করে তথ্য আদানপ্রদানের সময় স্মার্টফোনের শক্তি সঞ্চয় করে রাখবে।
তবে অ্যানড্রয়েড এম এর সেকেন্ড প্রিভিউ কেবলমাত্র নেক্সাস ৫, নেক্সাস ৬ এবং নেক্সাস ৯ এ ডাউনলোড করে ইনস্টল করা যাবে। অন্যদিকে যারা এনড্রয়েড এম এর প্রথম প্রিভিউ ইতোমধ্যে ফোনে ইনস্টল করেছেন তারাও ওটিএ আপডেট স্ক্রিনের মাধ্যমে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।