ঢাকাSaturday , 11 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজয়-টাবুর জন্য ছবি করবেন বিশাল!

Link Copied!

bishal-vardwajবিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় এবং ‘সিংহাম’ খ্যাত অভিনেতা অজয় দেবগন ও টাবুর জন্য সিনেমা নির্মাণ করবেন বলিউডের মেধাবী নির্মাতা  বিশাল ভরদ্বাজ।
‘বিজয়পথ’-ছবির এই তারকা জুটিকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন ‘হায়দার’ ছবির নির্মাতা বিশাল। অজয় দেবগনকে নিয়ে বিশাল তার ক্যারিয়ারের শুরুতে ‘ওমকারা’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন। অন্যদিকে তার নির্মাণে ‘মকবুল’ ও ‘হায়দার’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন টাবু। তবে অজয়-টাবু জুটিকে নিয়ে তিনি কখনো ছবি করেননি, তবে তা শীঘ্রই করার কথা দিয়েছেন বিশাল।
জানা গেছে, অজয় দেবগন এবং টাবু অভিনীত আসন্ন ছবি ‘দৃশ্যায়ম’-এর মিউজিক কম্পেজের কাজ করছেন বিশাল ভরদ্বাজ। আর তখনই তাকে জিজ্ঞেস করা হয়েছিলো অজয়-টাবুকে নিয়ে ছবি করার ইচ্ছে আছে কি না। আর তেমন প্রশ্নে বিশাল ভরদ্বাজ বলেন, অবশ্যই, এই জুটিকে নিয়ে আমিও কাজ করতে আগ্রহী। এমনকি ক্যারিয়ারের শুরুতে অজয় দেবগনের সাথে ‘ওমকারা’ ছবির মধুর অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন এই মেধাবী নির্মাতা।
উল্লেখ্য, আসন্ন ছবি ‘দৃশ্যায়ম’-এর প্রমোশন নিয়ে দারুন ব্যস্ত আছেন অজয় দেবগন এবং টাবু। নিশিকান্তের পরিচালনায় ছবিটি চলতি মাসের ৩১ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।