তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনি যা দেখতে চান ফেসুবক তার চেয়েও বেশি দেখাতে চায়। আর তাইতো নিত্যনতুন ফিচার নিয়ে ব্যবহারকারীদের চমকে দিচ্ছে ফেসবুক। ফেসুবুকে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়াতে নেয়া হচ্ছে নতুন নতুন কৌশল। এরই ধারাবাহিকতায় নিউজ ফিডে ফের পরির্ব্তন আনলো ফেসুবক।
ব্যবহারকারীদের নিউজ ফিডে আরও নিয়ন্ত্রণ বাড়াতে নতুন একটি টুলস চালু করা হয়েছে। যাতে করে নিউজ ফিডের নিউজের ভারে ব্যবহারকারী ক্লান্ত না হন।
ফেসবুকের নতুন ফিচারের আওতায় আপনি এখন থেকে নিউজ ফিডে যা দেখতে চাইবেন তাই দেখতে পারবেন। অথাৎ আপনি আপনার যে সকল ফ্রেন্ড এবং পেজের ফিড পেতে চান তাই থাকবে নিউজ ফিডে। এমনকি লগইন করার পর কার কার নিউজ দিয়ে ফিডের প্রথম সাঁরি সাজানো থাকবে তাও নিয়ন্ত্রণ করা যাবে।
এই অপশন চালু করার জন্য আপনার ফেন্ডের প্রোফাইলে যান। সেখান থেকে ফলোইং অপশন থেকে ফলো এবং সি ফাস্ট ক্লিক করুন। ব্যস, এরপর যখনই ফেসুবক খুলবেন তখনই আপনার বন্ধুর খবর দিয়ে ফিডের টপলাইন সাজানো থাকবে।
অনেক সময় দেখা যায় কোনো ফ্রেন্ডকে আনফ্রেন্ড করার পরও তার ফিড নিউজ ফিডে চলে আসে। এটা বন্ধ করার জন্য তার প্রোফাইলে গিয়ে তাকে আনফলো করে দিন। এতে আর তার ফিড আপনি পাবেন না।

