ঢাকাFriday , 10 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সরে ‘স্বর্গ থেকে নরক’

Link Copied!

nipunবিনোদন ডেস্ক : ৩০ বছরেরও বেশি সময় ধরে ধূমপান ও মাদক সম্পর্কে মানুষকে সচেতন করে চলেছেন দন্ত-চিকিৎসক অরূপ রতন চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার মাদকের ভয়াবহতা তুলে ধরে ‘স্বর্গ থেকে নরক’ শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। আগামী ১৩ জুলাই ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
‘স্বর্গ থেকে নরক’ ছবিতে দীর্ঘদিন পর জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস-নিপুণ। গেল বছরের ১৫ জুলাই গান রেকর্ডের মধ্য দিয়ে ছবিটির নির্মাণ কাজ শুরু হয়। মাদকের কুফল, সেই সঙ্গে অভিশপ্ত এ জীবন থেকে ফিরে আসার গল্প নিয়েই ‘স্বর্গ থেকে নরক’ ।
ছবিতে ফেরদৌস-নিপটুন ছাড়াও অভিনয়করেছেন ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, নিপুণ, রহমত আলী, ওয়াহিদ মল্লিক জলি, শর্মিলী আহমেদ, আহমেদ শরীফ প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করছেন ইমন।