ঢাকাFriday , 10 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভয়ঙ্কর অতীত নিয়ে মুখ খুললেন স্বপ্না!

Link Copied!

sapna-vabaniবিনোদন ডেস্ক : ২৪ বছর বয়সে যুক্তরাষ্টের রাস্তায় গণধর্ষিত হয়েছিলেন ভারতীয় হেয়ারস্টাইল সেলিব্রেটি, ফ্যাশন ডিজাইনার, আলোকচিত্রী, বিনোদন এবং টিভি রিযেলিটি শো’-এর জনপ্রিয় মুখ স্বপ্না ভবানি। গণধর্ষণের কুড়ি বছর পর প্রথমবার ভারতীয় মিডিয়ার সামনে এ বিষয়ে মুখ খুললেন স্বপ্না।
জানা গেছে,মুম্বাইয়ের জনপ্রিয় ব্লগ সাইট ‘হিউম্যানস অব বোম্বে’-তে প্রথমবার নিজের ভয়াবহ অতীতের কথা বললেন ভারতীয় হেয়ারস্টাইল নারী তারকা স্বপ্না ভবানি।সেখানে স্বপ্না ভবানি বলেন, ‘তখন আমার বয়স সবেমাত্র ২৪। শিকাগো শহরে এক ক্রিসমাসের সময় মধ্যরাতে একটি মদের বার থেকে বের হয়ে একাকি হাঁটছিলাম, আমার ঠোঁটে ছিলো লাল লিপিস্টিক আর পরণে ছিলো শর্ট ড্রেস। তখন একদল পঙ্গপাল আমাকে হামলে ধরলো। তারা আমার মাথায় অস্ত্র ধরে উপর্যুপরি গণধর্ষণ করে রাস্তায় ফেলে যায়। এরপর এই দুর্ঘটনা আমার মাথা থেকে ঝেরে ফেলি, কারণ এ ছাড়া আর করার কিছুই ছিল না। ওই ঘটনা আমার কাজে,প্যাশনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি, দমে যায়নি। আমি এখনো শর্ট ড্রেসই পরি, আর ঠুঁটে এখন আরো উজ্জ্বল লাল রঙের লিপিস্টিক থাকে’।
উল্লেখ্য, ‘হিউম্যানস অব বোম্বে’ এমন একটি সামাজিক ব্লগ, যেখানে প্রতিনিয়ত মুম্বাইবাসীর বিভিন্ন ঘটনাকে তুলে ধর হয়, যা সত্যি সত্যি সামাজিক মূল্যবোধ বাড়াতে ভূমিকা রাখছে বলে মনে করেন অনেকে।