ঢাকাFriday , 10 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফটোশ্যুট নিয়ে ফের আলোচনায় কিম!

Link Copied!

kim-kardashianবিনোদন ডেস্ক : বিতর্ক তৈরি করে যিনি আলোচনায় থাকতে ভালোবাসেন, তিনি আমেরিকান টিভি ব্যক্তিত্ব, অভিনেত্রী ও মডেল তারকা কিম কার্দাশিয়ান। নানান বিতর্কিত কাণ্ড কারখানা করতে ঝুরি নেই তার। ফের তিনি আলোচনায়, তবে এবার অন্যকিছু নয় বরং একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করে আলোচিত তিনি।
জানা গেছে, ফরাসি ম্যাগাজিন ‘সিস্টেম’-এর জন্য খোলামেলা ফটোশ্যুট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন বহুল বিতর্কিত মডেল কিম কার্দাশিয়ান। তবে ম্যাগাজিনটির প্রচ্ছদ হতে নয়, বরং তার স্বামী জনপ্রিয় র‌্যাপার কেনি ওয়েস্ট-এর উপর ফিচার করছে ওই ম্যাগাজিনটি। আর সেই প্রয়োজনেই কিমকেও করতে হয়েছে একটি স্পেশাল ফটোশ্যুট। প্রকাশিত ফটোতে দেখা যায়, কিম যথারীতি একটু খোলামেলাভাবে পোজ দিয়েছেন। ছবিতে ‘সিস্টেম’-এর জন্য কিমকে ‘ন্যুড বডিশ্যুট’ পরে ফটোশ্যুট করতে দেখা গেছে।
তবে মজার ব্যাপার হচ্ছে, কিমের যে ফটোশ্যুটটি নিয়ে কথা হচ্ছে, তা গত মার্চে করা। ফ্রান্সের প্রখ্যাত ফটোগ্রাফার জার্গেন টেলার এই ফটোশ্যুটটি করেন।
উল্লেখ্য, সম্প্রতি জনপ্রিয় র‌্যাপার কেনি ওয়েস্টের সাথে বিয়ের এক বছর পূর্তি উদযাপন করেছেন বিতর্কিত এই মডেল তারকা। দ্বিতীয় সন্তান লাভের আশায় তিনি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।