ঢাকাFriday , 10 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রজার্সের বিশ্বরেকর্ড!

Link Copied!

rogersস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি-বঞ্চিত হন অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস রজার্স। তবে সেঞ্চুরি না পেলেও অসাধারণ এক বিশ্বরেকর্ডে ভাগ বসালেন এই অসি ওপেনার। টেস্টে টানা সাত ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড গড়েন তিনি।
পঞ্চম ক্রিকেটার এবং প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ক্রিস রজার্স টানা সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন। রজার্সের আগে এই কীর্তি গড়া চারজন হলেন- স্যার এভারটন উইকস, অ্যান্ডি ফ্লাওয়ার, শিবনারায়ণ চন্দরপল ও কুমার সাঙ্গাকারা।
তবে অন্য চারজনের চেয়ে দুই জায়গায় ব্যতিক্রম ক্রিস রজার্স। রজার্স একমাত্র ওপেনার হিসেবে টানা সাতটি ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। অন্যদিকে এই পাঁচজনের মধ্যে একমাত্র রজার্সই সাতটি ফিফটির কোনোটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। দুইবার ৯৫ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেন এই অসি ওপেনার।
বৃহস্পতিবার কার্ডিফ টেস্টের দ্বিতীয় দিনে ১৩৩ বলে ৯৫ রান করে আউট হয়ে গেলেন রজার্স। ১১টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কার মারও ছিল তার ইনিংসে।
টেস্টে টানা সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
স্যার এভারটন উইকস (১৯৪৮-৪৯ সাল) ১৪১, ১২৮, ১৯৪, ১৬২, ১০১, ৯০ ও ৫৬
অ্যান্ডি ফ্লাওয়ার (২০০০-০১ সাল)  ৬৫, ১৮৩*, ৭০, ৫৫, ২৩২*, ৭৯ ও ৭৩
শিবনারায়ণ চন্দরপল  (২০০৬-০৭ সাল)- ৬৯, ৭৪, ৫০, ১১৬*, ১৩৬*, ৭০, ১০৪
কুমার সাঙ্গাকারা  (২০১৪-১৫) সাল) ৭৫, ৩১৯, ১০৫, ১৪৭, ৬১, ৭৯ ও ৫৫
ক্রিস রজার্স  (২০১৪-১৫ সাল) ৫৫, ৫৫, ৫৭, ৬৯, ৯৫, ৫৬ ও ৯৫