ঢাকাFriday , 10 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মেসির সমান হতে পারবে না রোনালদো’

Link Copied!

messi-ronaldoস্পোর্টস ডেস্ক : বার্সেলোনার নতুন তারকা আরদা তুরান জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো ‘স্পেশাল’ খেলোয়াড়। কিন্তু রিয়াল মাদ্রিদ সুপারস্টার কখনো লিওনেল মেসির পর্যায়ে পৌঁছতে পারবেন না।
তুর্কি খেলোয়াড় আরদা তুরান অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৪১ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেন। শুক্রবার কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেন এই তুর্কি মিডফিল্ডার।
তুরষ্কের এই অ্যাটাকিং মিডফিল্ডার জানুয়ারির আগে লুইস এনরিকের দলের হয়ে খেলতে পারবেন না। কেননা, ট্রান্সফার মার্কেটে বার্সা আপাতত নিষিদ্ধ রয়েছে। আগামী বছরের জানুয়ারিতে এই নিষেধাজ্ঞা শেষ হবে। তবে বিশ্বসেরা খেলোয়াড় মেসির সঙ্গে একসঙ্গে খেলতে পারবেন ভেবেই রোমাঞ্চিত অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক এই তারকা।
শুক্রবার এক প্রেস কনফারেন্সে মেসি ও রোনালদো সঙ্গে তুলনায় তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো স্পেশাল খেলোয়াড়, তবে সে কখনো মেসির মতো হতে পারবে না। আমি মনে করি না কেউ মেসির সমান হতে পেরেছে বা ভবিষ্যতে হতে পারবে।’
মেসিদের সঙ্গে একসঙ্গে খেলতে পারবেন বলে রোমাঞ্চিত এই তুর্কি মিডফিল্ডার। মেসি তার কাছে সেরা খেলোয়াড় হলেও ‘আদর্শ’ হিসেবে আন্দ্রেস ইনিয়েস্তাকে মানছেন তুরান।
তিনি বলেন, ‘আশা করি আমি ইনিয়েস্তা, মেসি, নেইমার ও সুয়ারেজের সঙ্গে একসাথে খেলতে পারবো। আমি মনে করি, আমরা পাঁচজন একসঙ্গে খেলছি আপনারা এমন ছবি (এখন থেকেই) দেখতে পারেন। অ্যাটলেটিকোতে থাকতেই আমি সব সময় বলতাম, মেসিই বিশ্বসেরা খেলোয়াড়। তবে ইনিয়েস্তাই আমার ‘আদর্শ’।
দুই ইংলিশ ক্লাব চেলসি ও লিভারপুল, ইতালিয়ান ক্লাব এসি মিলান এবং ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি তুরানকে দলে ভেড়ানোর জন্য মোটা অঙ্ক নিয়ে অপেক্ষায় ছিল।এই অ্যাটাকিং মিডফিল্ডার জানিয়েছেন, চাইলেই যেকোনো ক্লাবে যেতে পারলেও তার হৃদয়-জুড়ে ছিল বার্সা।
এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি অনেক প্রস্তাব পেয়েছি। তবে আমি যখন বার্সার কাছ থেকে প্রস্তাব পেয়েছি তখন অন্য সবগুলোকে একপাশে সরিয়ে দিয়েছি। যারা আমাকে ভালো করে চিনে তারা সবাই জানে যে আমি ছোটবেলা থেকেই বার্সার হয়ে খেলার স্বপ্ন দেখে আসছি। আমি বিশ্বসেরা ক্লাবে আসতে পেরে অনেক আনন্দিত। দলের জন্য আমি নিজের সর্বস্ব উজাড় করে দিবো।’