ঢাকাFriday , 10 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থেমে নেই গেইল-ঝড়

Link Copied!

gayleস্পোর্টস ডেস্ক : টি-০ তে গেইল-ঝড় চলছেই। একের পর এক প্রতিপক্ষকে নাকাল করে ছাড়ছেন এই ক্যারিবিয়ান হার্ড-হিটার ব্যাটসম্যান। আইপিএল ও ইংলিশ ঘরোয়া টি-২০ টুর্নামেন্টের পর ক্যারিবিয়ান ঘরোয়া লিগেও ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার।
বৃহস্পতিবার গেইলের ৫৭ বলে ১০৫ রানের দানবীয় ইনিংসের সুবাদে ত্রিনিদান এন্ড টোবাগো রেড স্টিলকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জ্যামাইকা তালাওয়া।
টস হেরে ব্যাটিংয়ে নেমে গেইলের ব্যাটিং-তাণ্ডবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে জ্যামাইকা তালাওয়া। গেইলের ৫৭ বলে ১০৫ রানের ইনিংসে ৬টি চারের সঙ্গে ৯টি ছক্কার মার রয়েছে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানেই থমকে যায় ত্রিনিদান এন্ড টোবাগো রেড স্টিলের ইনিংস। ফলে ৫০ রানের জয় পায় গেইলের দল।
গত ৯টি টি-২০ ম্যাচে গেইলের এটি সপ্তম ফিফটি প্লাস স্কোর। এর আগে ছয় ম্যাচে যথাক্রমে ৯২, ১৫১*, ৮৫*, ৯০*, ৭২*, ৬৪* রানের দানবীয় ইনিংস উপহার দেন ক্রিস গেইল। আর বৃহস্পতিবার খেলেন ৫৭ বলে ১০৫ রানের দর্শনীয় ইনিংস। সব মিলিয়ে সর্বশেষ ৭ ইনিংসে অবিশ্বাস্য, অতিমানবীয় ৩২৯.৫ গড়ে ৬৫৯ রান করেন তিনি। গড়টা ৩০০ ছাড়িয়ে যাওয়ার কারণ হলো এই সাত ম্যাচে মাত্র দুবার আউট হন গেইল।