স্পোর্টস ডেস্ক : টানা প্রায় দুই দিন বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। বৃহস্পতিবারের পর শুক্রবারও বৃষ্টির হানার কারণে পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে। ফলে বেলা তিনটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রতিটির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই ব্যবস্থা না থাকায় শুক্রবার ফের বৃষ্টি হানা দিলে খেলা অমীমাংসিত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
বাংলাদেশ দল বেলা ১টার একটু পর শেরে বাংলা স্টেডিয়ামে আসলেও তখন হোটেলেই ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। বেলা ২টা ২৫ মিনিটে সফরকারীরা স্টেডিয়ামে পৌঁছান।


