বিনোদন ডেস্ক : অবশেষে ইউটিউবে মুক্তি পেল টিজারেই বাজিমাৎ করা ‘ব্রাদার্স’ ছবিতে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী কারিনা কাপুরের আইটেম সং ‘মেরা নাম মেরি’। ৯ জুলাই সকাল সাড়ে ১১টায় ইউটিউবে মুক্তি দেয়া হয় আইটেম সং।
নির্মাতা, প্রযোজক এবং অভিনেতা করন যোহর গতকাল (৮ জুলাই) টুইটারে ঘোষণা দিয়ে রেখে ছিলেন যে, আগামীকাল (৯জুলাই) সকাল সাড়ে ১১টায় ইউটিউবে রিলিজ পাচ্ছে কারিনার আইটেম সং ‘মেরা নাম মেরি’। অবশেষে আজ মুক্তি পেল ‘ব্রাদার্স’ ছবির সেই প্রতীক্ষিত গানটি। য়েখানে ভিন্নরূপে আইটেম সং-এ দেখা মিললো কারিনার।
আর কারিনার ভিডিও গানটি রিলিজের পর ইতিমধ্যে অনেকেই কারিনার প্রশংসায় পঞ্চমুখ। এমনকি ইন্দো-কানাডিয়ান বংশদ্ভুত ‘এক পেহলি লীলা’ খ্যাত অভিনেত্রী সানি লিওনও কারিনার ভক্ত বনে গেছেন এই গান দেখে।
গণেশ আচারিয়ার কোরিওগ্রাফি আর সঙ্গে কারিনার ঝড় তোলা নাচে ‘মেরা নাম মেরি’ এখন ‘হিট’-এর দৌড়ে এগিয়ে। গানে কারিনার সঙ্গে দেখা গিয়েছে সিদ্ধার্থ মালহোত্রাকে।
উল্লেখ্য, করন মালহোত্রার পরিচালনায় আর করন যোহরের প্রযোজনায় অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত বহুল আলোচিত ছবি ‘ব্রাদার্স’ মুক্তি পেতে যাচ্ছে আসছে আগস্টের ১৪ তারিখে।

