বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ‘বাজরাঙ্গি ভাইজান’ নিয়ে দারুন ব্যস্ততার মধ্যে আছেন বলিউডের শীর্ষস্থানীয় সুপারস্টার অভিনেতা সালমান খান। ছবি প্রমোশনের কাজে ছুটছেন এদিক-সেদিক! সম্প্রতি প্রমোশনের কাজে গিয়ে টিভি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স ৫’-এর মঞ্চে দেখা পেলেন ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর, আর সে মঞ্চেই মিঠুন চক্রবর্তীর সাথে ‘ডিস্কো ড্যান্স’ দিয়ে উপস্থিত সবার কাছে স্মরণীয় মুহূর্ত তৈরি করে দিলেন সালমান।
জানা গেছে, আসছে ঈদ উপলক্ষ্যে বলিউডের পর্দায় মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের বিগ বাজেটের ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। আর তার প্রমোশনের কাজে বিভিন্ন দিকে ছুটোছুটি করছেন স্বয়ং সালমান খান। আজ এই শহরে তো কাল সেই রাজ্যে, প্রতিদিনই ছবির প্রচারণার জন্য ছুটে বেড়াচ্ছেন তিনি। ভারতের সকল টিভি শো’গুলোতেও হরহামেশায় দেখা যাচ্ছে তাকে। তেমনি ভারতের জনপ্রিয় টিভি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স ৫’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান, আর সেখানেই গ্রান্ড মাস্টার হিসেবে ছিলেন বলিউডের ডিস্কো ড্যান্সার খআযাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর নাচের শো’টির এক পর্যায়ে মঞ্চে উঠেন এই দুই সমেয়র দুই তারকা। তারপর একই সঙ্গে মিঠুনের নিজস্ব স্টাইলে করা ‘ডিস্কো ড্যান্সার’ নাচটির সাথে পারফর্ম করেন। উপস্থিত দর্শকরা এটিকে স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন।
এছাড়াও ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স ৫’-এর সকল প্রতিযোগীদের সাথে সালমান নাচ এবং অভিনয় নিয়ে তার অতীতের কিছু অভিজ্ঞতা শেয়ার করেন।
উল্লেখ্য,কবির খানের পরিচালনায় ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি ঈদ উপলক্ষে আসছে ১৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে সালমান খান ছাড়াও আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং কারিনা কাপুরের মত শীর্ষস্থানীয় তারকারা।

