ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তবলা বাজানো শিখবেন মোশাররফ করিম

Link Copied!

mosarrafবিনোদন ডেস্ক : তবলা বাজানো শিখতে চান মোশাররফ করিম। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র- তিন মাধ্যমেই সফল পদচারণা তার। এছাড়া কবিতা, গান এবং নাটক লেখারও বিশেষ গুণ রয়েছে। তবে নিজেকে তারকা মনে করতে চান না তিনি। তার মতে, ‘অনেক কিছুই শেখা হয়নি। আমি অনেক কিছুই জানিনা। সময়-সুযোগ হলে তবলা বাজানো শিখতে চাই’।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান স্টার নাইট-এর শুটিংয়ে এসব কথা বলেন সময়ের অন্যতম শীর্ষ জনপ্রিয় এই অভিনেতা। নাবিলার উপস্থাপনায় এ অনুষ্ঠানে নিজের ব্যক্তিজীবন নিয়ে অনেক কথা বলেছেন তিনি। গল্প করতে গিয়ে মা, ভাই, স্ত্রীর কথা শুনে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিজের লেখা গানও শোনান মোশাররফ। তার জন্য বেশ কিছু চমকও ছিলো অনুষ্ঠানে।
রুম্মান রশীদ খানের গ্রন্থণা ও অজয় পোদ্দারের প্রযোজনায় এ অনুষ্ঠান প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।