ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিলিয়ার্স না থাকায় স্বস্তি মাশরাফিদের

Link Copied!

Ab-De-Villiersস্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে দারুণ সুখ্যাতি রয়েছে এ বি ডি ভিলিয়ার্সের। বাংলাদেশের সঙ্গে টি২০ সিরিজ খেলেছেন। তবে ওয়ানডে সিরিজ না খেলেই গত মঙ্গলবার দেশে ফিরে গেছেন দক্ষিন আফ্রিকার মারকুটে এ ডানহাতি ব্যাটসম্যান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এ বি ডি ভিলিয়ার্স না থাকায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ডি ভিলিয়ার্স থাকলে প্রতিপক্ষ দলের কোচ এবং অধিনায়ককে আলাদা পরিকল্পনা করতে হয়। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘বিশ্ব ক্রিকেটে এবি এমন এক ব্যাটসম্যান যাকে শুধু একটা বোলার না, একটা পুরো দল ওকে সমীহ করে। প্রতিপক্ষ দলের কোচকে ওকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে হয়। এবি যে দলের বিপক্ষে খেলে না, সেটা সেই দলের জন্য দারুণ স্বস্তিদায়ক ব্যাপার। আবার দক্ষিণ আফ্রিকাও কিন্তু এবিকে অনেক মিস করবে।’
এ বি ডি ভিলিয়ার্সকে ছাড়া প্রোটিয়াদের নতুন করে পরিকল্পনা করতে হবে। কারণ ওর মতো কাউকে খুঁজে পাওয়াও যে দলের জন্য খুবই চিন্তাকর বিষয়। তাই বাংলাদেশের জন্য যেমন স্বস্তিদায়ক তেমনি এবিকে হারিয়ে অতিথি দল আরও বেশি চিন্তিত বলে মনে করছেন মাশরাফি।
এ বিষয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আলাদা করে পরিকল্পনা করবে ওকে ছাড়া। এবিকে বর্ণনা করলে আমি এভাবে বর্ণনা করতে পারি, ওর মত খেলোয়াড় যেই দলে খেলবে না তাদের আরও বেশি চিন্তা। এই ব্যাপারটা আমাদের জন্যে দারুণ একটা সুযোগ। তারপরও দক্ষিণ আফ্রিকা দল বেশ ভারসাম্যপূর্ণ। ভিলিয়ার্স না থাকলেও আছেন হাশিম আমলা, ডি ককদের মতো ক্রিকেটার। যারা অহরহ সেঞ্চুরি করছে। তারা থাকলে দক্ষিণ আফ্রিকার জন্যে কাজটা অনেক সহজ হয়ে যাবে। তবে অবশ্যই ও (ভিলিয়ার্স) না থাকায় আমাদের জন্যে অনেক বড় একটা সুযোগ।’