ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষে আর্জেন্টিনা, অবনমন বাংলাদেশের

Link Copied!

argentinaস্পোর্টস ডেস্ক : পরপর দুটি ফাইনালে হতাশাই তাদের সঙ্গী। তবে কোপার আমেরিকা ফুটবলের ফাইনালে হারার কয়েকদিন পর আর্জেন্টিনা পেল সুসংবাদ। ফিফা র‌্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর দল এখন মেসির আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে পেছনে ফেলে দীর্ঘ আট বছর পর র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছে ম্যারাডোনার উত্তরসূরীরা। অন্যদিকে বাংলাদেশের হয়েছে অবনমন। তিনধাপ পিছিয়ে মামুনুলদের অবস্থান ১৬৯।
আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৪৭৩। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির পয়েন্ট ১৪১১। শীর্ষ তিনে থাকা অপর দল বেলজিয়াম। ব্রাজিল এর অবস্থান একধাপ পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে। তবে ব্যাপক উন্নতি হয়েছে সদ্য কোপা জেতা চিলির। আট ধাপ এগিয়ে তাদের অবস্থান এখন ১১ নম্বরে। অন্যদিকে চমক দেখিয়েছে ওয়েলসও। এই প্রথম র‌্যাংকিংয়ে সেরা দশে উঠে এসেছে গ্যারেথ বেলের দল।
সাম্প্রতিক সময়ে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যেখানে বাজে পারফরমেন্সের কারণেই তিনধাপ অবনমন, ১৬৯। সাফ অঞ্চলে বাংলাদেশের অবস্থা ৪র্থ । এই অঞ্চলের শীর্ষ দল আফগানিস্তান (১৩৪)। এরপরের অবস্থানেই ভারত (১৫৬)।