ঢাকাWednesday , 8 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীরা পাবে বিবিসি’র মাইক্রো কম্পিউটার

Link Copied!

micro-bitsতথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি বিবিসি জানিয়েছে তারা ছোট আকারের একটি পকেট কম্পিউটার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করবে। এটির নাম বিবিসি মাইক্রোবিট। এটির আকার দিয়াশলাই বাক্সের সমান। এটি একটি প্রোগ্রামেবল মাইক্রো কম্পিউটার। যু্ক্তরাজ্যের কোর্ডিং এ আগ্রহী শিক্ষার্থীদের মাঝে এগুলো বিতরণ করা হবে।
বিবিসির মাইক্রো কম্পিউটারটি জনপ্রিয় মাইক্রো কম্পিউটার রাসবেরি পাইয়ের মত। এটিতে মনিটর কিংবা অন্যান্য বড় ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যায়।
মাইক্রো কম্পিউটারটিতে দুইটি বাটন আছে। এতে আছে বিল্টইন মোশন সেন্সর, এক সাঁড়ি প্রোগ্রামযুক্ত এলইডি লাইটস, ইনপুট-আউটপুট রিং, ব্লুটুথ এবং উইএসবি কানেকটিভিটি।
বিবিসি জানিয়েছে, এই কম্পিউটার বিটস এ বিল্টইন ম্যাগনেটোমিটার সেন্সর আছে। যা মেটাল ডিটেক্টর হিসেবে কাজ করবে। এতে অ্যাক্সিলেরোমিটারও আছে। এটার ব্লুটুথ চিপ দিয়ে ডিভিডি প্লেয়ার নিয়ন্ত্রণ করা যাবে। বিটসের বাটন দুইটি দিয়ে ভিডিও গেমস নিয়ন্ত্রণ, এমনকি জয়স্টিক হিসেবেও ব্যবহার করা যাবে।
বিবিসির শিক্ষণ বিভাগের প্রধান সিনিয়া রকস জানিয়েছে, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় আগ্রহী করার জন্য ডিভাইসটি তৈরি করা হয়েছে।
মাইক্রো কম্পিউটারটি বিনামূল্যে বিতরণের পাশাপাশি এটি বিক্রি করারও পরিকল্পনা নিয়েছে বিবিসি। তবে এটার দরদাম কি হবে সে বিষয়ে কিছু জানায়নি বিবিসি।