ঢাকাWednesday , 8 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবী ঐশ্বরিয়া!

Link Copied!

oaisariyaবিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর সাবেক বিশ্ব সুন্দরী এবং বচ্চন পরিবারের পুত্রবধূ এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া ফিরছেন চলচ্চিত্র জগতে। তার আসন্ন ছবি ‘জজবা’। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে প্রথমবার সবাই দেখেছিলো ‘জজবা’র প্রথম পোস্টার, এবার প্রকাশিত হলো ছবিতে ঐশ্বরিয়ার ফার্স্ট লুক। যাতে ঐশ্বরিয়াকে পুরোদস্তুর আইনজীবী চরিত্রে দেখা যায়।
জানা গেছে, ৬ জুলাই প্রকাশিত ঐশ্বরিয়ার ফার্স্ট লুকে দেখা যায় তিনি পুরোদস্তুর একজন আইনজীবী।বিয়ের পর ‘জজবা’ দিয়েই চলচ্চিত্রে ফিরছেন তিনি। সেদিক থেকে দেখতে গেলে, বিয়ের পর এটিই ছবিতে অ্যাশের প্রথম লুক! ছবিতে ঐশ্বরিয়াকে আইনজীবীর কালো কোর্ট পরে আদালতে দেখা যাচ্ছে।
উল্লেখ্য,৬৮ তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয় ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত এবং সঞ্জয় গুপ্তের ছবি ‘জজবা’। ব্যাপক প্রশংসাও পায় ছবিটি। আসছে  ৯ অক্টোবর ছবিটি ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।