তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা ফুডপান্ডা বাংলাদেশ নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে। `শেয়ার হোপ’ নামের এই ক্যাম্পেইনে অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিল্ড্রেন (এবিসি) এর সঙ্গে কাজ করবে ফুডপান্ডা। এবিসি একটি অলাভজনক প্রতিষ্ঠান যারা পঙ্গু শিশু বিশেষত দৃষ্টি প্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টি সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে।
‘শেয়ার হোপ’ নামের ক্যাম্পেইনটি ৪ই জুলাই থেকে শুরু হয়ে রমযানের শেষ দিন পর্যন্ত চলবে। এই নির্দিষ্ট সময়ে পাওয়া অর্ডারগুলোর একটি নির্দিষ্ট অংশ ফুডপান্ডা এবিসিকে দান করবে। জমাকৃত অর্থ ঈদের পূর্বেই এবিসিকে হস্তান্তর করা হবে।
দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফুডপান্ডা এই পদক্ষেপ নিয়েছে।
ফুডপান্ডার মার্কেটিং হেড সাকেরিনা খালেদ বলেন, ‘এটি আমাদেরকে এবিসি এর মত একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা এবং তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে অবদান রাখার সুবর্ণ সুযোগ দিচ্ছে।’
ফুডপান্ডা একটি আন্তর্জাতিক অনলাইন ফুড অর্ডারিং মার্কেটপ্লেস যেখানে ক্রেতারা তাদের আশেপাশের এলাকায় অবস্থিত ফাস্টফুড অথবা রেস্টুরেন্টের বিশাল তালিকা থেকে তাদের পছন্দসই খাবার খোঁজা, পছন্দ করা এবং অর্ডার করতে পারবেন।

