তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন দীর্ঘক্ষণ কথা বললে কিংবা ডেটা ব্যবহার করলে দ্রুত চার্জ ফুরোয়। ফোনে গেমস খেললেও ব্যাটারি দ্রুত নিঃশিষিত হয়। দেশে ঈদের হাওয়া বইতে শুরু করেছে। ঈদে গ্রামের বাড়ির দীর্ঘ যাত্রা পথে স্মার্টফোনের চার্জ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে। কেননা, চার্জ ফুরিয়ে গেলে স্মার্টফোন বন্ধ হয়ে যাবে। এতে করে পরিবার পরিজনরা দুশ্চিন্তায় পড়বেন।
চলতি পথে এমন পরিস্থিতি এড়াতে সিলভা টেকনোলজিস বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে রোমোস ব্র্যান্ডের সোলো সিরিজের পাওয়ার ব্যাংক। তিনটি মডেলের পাওয়ার ব্যাংকগুলো পাওয়া যাচ্ছে। এর মধ্যে সোলো টু মডেলের পাওয়ার ব্যাংকটি ৪০০০এমএএইচ, সোলো ফাইভ মডেলটি ১০,০০০ এমএএইচ এবং সোলো নাইন মডেলটি ২০,০০০ এমএএইচ ধারণক্ষমতা সম্পন্ন।
সহজে বহনযোগ্য এই পাওয়ার ব্যাংকগুলোর ব্যবহারকারী চলার পথে, ভ্রমণে বা প্রয়োজনীয় মুহূর্তে তাদের স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য মাইক্রো ইউএসবি চালিত ডিভাইস সমূহের ব্যাটারির পাওয়ার রিচার্জ করতে পারবেন। চার্জের অবস্থা দেখার জন্য রয়েছে এলইডি ইন্ডিকেটর।
রোমোস ব্র্যান্ডের সোলো টু মডেলের ৪০০০এমএএইচ পাওয়ার ব্যাংকটির মাধ্যমে মোবাইলফোন, স্মার্টফোন, এমপিথ্রি, এমপিফোর প্লেয়ার চার্জ করা যাবে। মূল্য ১ হাজার ১৫০ টাকা।
সোলো ফাইভ মডেলের ১০,০০০এমএএইচ পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ২টি ইউএসবি পোর্ট, যা একই সঙ্গে দুইটি ডিভাইসে পাওয়ার রিচার্জ করতে পারে। যেমন এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে একইসঙ্গে স্মার্টফোন এবং ট্যাবলেটে দ্রুততার সঙ্গে চার্জ করা যাবে। একবার ফুল চার্জ দিলে চলতি পথে অন্তত পাঁচবার স্মার্টফোনের ব্যাটারি চার্জ করা যায়। এটির দাম ১ হাজার ৮০০ টাকা।
সোলো নাইন মডেলের ২০,০০০এমএএইচ পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ৩টি ইউএসবি পোর্ট, যা একই সঙ্গে তিনটি ডিভাইসে পাওয়ার রিচার্জ করতে পারে। একবার ফুল চার্জ দিলে চলতি পথে অন্তত দশবার স্মার্টফোনের ব্যাটারি চার্জ করা যাবে। দাম ২ হাজার ৮০০ টাকা।

