ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সায় নাম লেখালেন আরদা তুরান

Link Copied!

Arda-turanস্পোর্টস ডেস্ক : অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে বরাবরই কাঁপিয়েছেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে। তুর্কি এই উইঙ্গারের দিকে এ কারণেই পাখির চোখ করে ছিল ইউরোপের সবগুলো বড় বড় ক্লাব। এর কারণও ছিল, আরদা তুরানের সঙ্গে যে অ্যাটলেটিকো মাদিদ্রের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সদ্য সমাপ্ত মৌসুমের পরই।
যদিও অ্যাটলেটিকো তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল। কিন্তু এই তুর্কি স্ট্রাইকার তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখনই তিনি জানিয়েছিলেন, ইউরোপের বেশ কয়েকটি বড় বড় ক্লাব তার সঙ্গে যোগাযোগ করতেছে। শেষ পর্যন্ত সেই বড় ক্লাব হচ্ছে বার্সেলোনা।
মূলতঃ বার্সার টার্গেট ছিলেন জুভেন্তাসের ফরাসি স্ট্রাইকার পল পগবা। কিন্তু পগবাকে নিয়ে বিড করেও জুভেন্তাস কর্তৃক প্রত্যাখ্যাত হয় বার্সা। এ কারণেই কাল বিলম্ব না করে আরদা তুরানকেই স্বাক্ষর করিয়ে নিল ৪১ মিলিয়ন উইরোর বিনিময়ে। এর মধ্যে ৩৪ মিলিয়ন ইউরো হচ্ছে তার ট্রান্সফার ফি। আবি ৭ মিলিয়ন ইউরো বিজ্ঞাপনি প্রতিষ্ঠান ও স্বস্ত্ব ক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য।
বার্সেলোনার পক্ষ থেকেই আরদা তুরানের সঙ্গে চুক্তি সম্পন্ন করার সংবাদটি জানানো হয়। নিজেদের ওয়েব সাইট ছাড়াও এ খবর টুইটারের মাধ্যমে প্রকাশ করে বার্সা।
বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হোসে মারিয়া বার্তেম্যু শেষ মুহূর্তে জনপ্রিয় একজনকে ক্লাবে স্বাক্ষর করিয়ে চেষ্টা করছে ভোটারদের মন কাড়তে। তিনি প্রকাশ্যেই এই ঘোষণা দিয়ে ভোট প্রার্থনা করছেন। তবে, যাই করুক না কেন, এখানে যে কোচ লুইস এনরিকের সায় এবং ইচ্ছাই সর্বশেষ কথা সেটাও গোপন রাখেনি বার্সা।