ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিষেক হলো রনি তালুকদারের

Link Copied!

ronyস্পোর্টস  ডেস্ক : অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার রনি তালুকদারের। সেই পাকিস্তান সিরিজের সময় থেকে শুরু। ভারতের বিপক্ষে ছিলেন ১৪ কিংবা ১৫ সদস্যের দলে। কিন্তু সেরা একাদশে ঠাঁই মিলছে না এই ব্যাটসম্যানের। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টি২০ ম্যাচে অভিষেক হলো ডান হাতি ব্যাটসম্যান রনির।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ৪৭ তম  খেলোয়াড় হিসেবে রনি তালুকদারের টি২০ ক্রিকেটে অভিষেক হলো। রনির মাথায় অভিষেকের ক্যাপ পরিয়ে দেন দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল। এ সময় সতীর্থরা সবাই তাকে অভিনন্দন জানান।
এরআগে গত রোববার প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে অভিষেক হয়েছিল আরেক ডানহাতি ব্যাটসম্যান লিটন কুমার দাসের। মঙ্গলবার সোহাগ গাজীর পরিবর্তে টি২০ একদশে অন্তর্ভূক্ত হন রনি তালুকদার।
অপরদিকে দক্ষিণ আফ্রিকা দলেও অভিষেক হচ্ছে একজনের। তিনি এডি লিয়ে। কাগিসো রাবাদার পরিবর্তে অভিষেক ঘটানো হচ্ছে লেগ স্পিনার এডি লিয়ের।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, নাসির হোসেন, রনি তালুদকার, মাশরাফি বিন মর্তুজা, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ফ্যাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, রিলে রুশো, ডেভিড ওয়াইজ, ওয়েন পার্নেল, অ্যারোন পাঙ্গিসো, কাইল অ্যাবট এবং এডি লিয়ে।