ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড় বোনকে হারিয়ে কোয়ার্টারে সেরেনা

Link Copied!

serenaস্পোর্টস ডেস্ক : মাঠের লড়াইয়ে যখন বিপরীত পাশে প্রতিপক্ষ হিসেবে বোনের মুখোমুখি হতে হয় তখন ম্যাচটিতে যতোই পেশাদারিত্ব থাকুক না কেন আবেগ না ছুঁয়ে পারে না। সোমবার উইম্বলডন ওপেনের শেষ ষোল’র লড়াইয়ে দুই বোন সেরেনা ও ভেনাস উইলিয়াম মুখোমুখি হয়েছিলেন। মাঠের লড়াইয়ে ছোট বোনের কাছে হেরে গেলেন ভেনাস উইলিয়ামস। ভেনাসকে ৬-৪, ৬-৩ সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হলেন সেরেনা উইলিয়ামস।
গত ছয় বছরে গ্রান্ডস্ল্যাম ম্যাচে ভেনাসের বিপক্ষে এটাই সেরেনার প্রথম জয়। এই জয়ের ফলে টানা চতুর্থ গ্রান্ডস্ল্যাম জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন নারী টেনিসের এক নম্বর এই তারকা। ভেনাসকে হারাতে মাত্র ৬৮ মিনিট সময় নেন তিনি।
সেমিফাইনালে উঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের এই কৃষ্ণকলি ভিক্টোরিয়া আজারিঙ্কার মুখোমুখি হবেন। শেষ ষোল’র লড়াইয়ে বেলারুশের সুন্দরী আজারিঙ্কা সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনকিককে ৬-২, ৬-৩ সরাসরি সেটে পরাজিত করে কোয়ার্টারে উন্নীত হন।
পরাজয়ের পর খেলোয়াড়দের যেমন কষ্ট ছুঁয়ে যায় ছোট বোনের কাছে হেরে যাওয়ায় তেমন কিছুই দেখা যায়নি ভেনাস উইলয়ামসের কাছে। ম্যাচ শেষে হাসি মুখে ছোট বোনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
সোমবার ম্যাচ শেষে আবেগাপ্লুত সেরেনা উইলিয়ামস বলেন, ‘যাকে আপনি ভালোবাসেন এবং যাকে আপনি জীবনে অনেক গুরুত্ব দেন তার বিপক্ষে খেলাটা কখনোই সহজ নয়। (এমন ম্যাচে) আপনি শুধু প্রতিযোগিতার জন্য এবং উপভোগের জন্য খেলবেন।
ছোট বোনের কাছে হেরে যাওয়ার পর ভেনাস উইলিয়ামস বলেন, ‘আমরা একসঙ্গে অনেক বছর ধরে খেলছি এবং দর্শকদের বিনোদন দেয়ার চেষ্টা করছি। আমরা আজীবন খেলবো না। তবে যতোদিন খেলবো ততোদিন দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করবো।’
এদিকে নারী এককের অন্য ম্যাচে কাজাখস্তানের জারিনা দিয়াসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হন মারিয়া শারাপোভা। সোমবার দিয়াসকে ৬-৪, ৬-৪ সরাসরি সেটে হারিয়ে শেষ আটে পা রাখেন এই রাশিয়ান সুন্দরী।
২০১১ সালের পর প্রথমবারের মতো উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠলেন মারিয়া শারাপোভা। সেমিফাইনালে উঠার লড়াইয়ে আমেরিকান তারকা কোকো ভান্দেওয়াহ’র মুখোমুখি হবেন এই টেনিস সুন্দরী।
শেষ ষোল’র লড়াইয়ে কোকো ভান্দেওয়াহ ফ্রেন্স ওপেনের রানার-আপ ও ছয় নম্বর শীর্ষ বাছাই লুসি সাফারোভাকে হারিয়ে কোয়ার্টারে উন্নীত হন।
সোমবারের লড়াইয়ে ৩৪ নম্বর টেনিস তারকা জারিনা দিয়াসকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে মারিয়া শারাপোভাকে। অথচ চলতি বছরের আমেরিকান ওপেনের তৃতীয় রাউন্ডে একপেশে ম্যাচে মাত্র এক ঘণ্টার লড়াইয়ে ৬-১, ৬-১ সরাসরি সেরে পরাজিত করেছিলেন এই রাশিয়ান গ্ল্যামার-গার্ল।
ম্যাচ শেষে মারিয়া শারাপোভা বলেন, ‘আপনি যতো সামনে আগাবেন ততোই কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন। আমার প্রতিপক্ষ ঘাসের কোর্টে এমনিতেই শক্তিশালী প্রতিপক্ষ। এমন প্রতিপক্ষের সব শট মোকাবেলা করতেই আপনাকে সব সময় সজাগ থাকতে হবে।’
এরপর তিনি বলেন, ‘আমি মনে করি আমি ভালো খেলছি। তবে সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। কোয়ার্টারে উন্নীত হওয়াটা দারূণ কিছু। গতবার আমি এই পর্যায়ে এসে ছিটকে পড়ি। এবার সামনে আরেক ধাপ এগুতে পেরে আমি বেশ খুশি।’
নারী দ্বৈতের লড়াইয়ে ভারতের সানিয়া মির্জা ও সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস জুটি কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছেন। তৃতীয় রাউন্ডে এই ইন্দো-সুইস জুটি স্প্যানিশ জুটি আনাবেল মেদিনা ও প্যারা স্যান্তোজাকে ৬-৪, ৬-৩ সরাসরি সেটে পরাজিত করে কোয়ার্টারে উন্নীত হন।