বিনোদন ডেস্ক : তাহসান-মিথিলা মানেই দর্শকদের কাছে ভিন্ন কিছু। বাস্তব জীবনের সফল এই জুটি পর্দার সামনেও যেন সফল।
তবে সচরাচর একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যায়না তাদের। প্রায় এক বছর পর আবারও জুটি হয়ে কাজ করলেন তারা।
আশফাক নিপুণ পরিচালিত ‘সুখের ছাড়পত্র’ শিরোনামের নাটকটি ঈদে প্রচারিত হবে। নাটকে তাহসানকে একজন অবিবাহিত প্রবাসীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ঈদে তিনি আসেন মামা বাড়িতে। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।
এনটিভিতে ঈদের চতুর্থ দিন এই জুটির অভিনয় দেখতে পারবে দর্শক। এই নাটকটিও আগের নাটকগুলোর মতো দর্শকপ্রিয়তা পাবে বলে আশা তাহসান-মিথিলার।

