ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবু স্ত্রীর সাথে নাচলেন শহীদ!

Link Copied!

shahid-miraবিনোদন ডেস্ক : অবশেষে ভারতীয় হাজার তরুণীর স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়ে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের রোমান্টিক অভিনেতা শহীদ কাপুর। আজ ৭ জুলাই মহা আড়ম্বরে দিল্লীর মেয়ে মিরা রাজপুতের সাথে মালাবদল হতে যাচ্ছে তার। মালা বদলের আগে মিরার সাথে এক সঙ্গীতানুষ্ঠানে মিলিত হন শহীদ, শুধু তাই না, একসাথে নাচেও অংশ নেন তারা।
জানা গেছে, ভারতীয় সামাজিক রীতিনীতি মেনেই বিয়ে করছেন হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর।বিয়ের আগের রাতে ৬ জুলাই একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেখানে জনসম্মুখে প্রথমবার সাক্ষাৎও হয় শহীদ-মিরার। শুধু তাই না, ওই সঙ্গীতানুষ্ঠানে তারা দু’জন একসাথে একটি নাচেও অংশ নেন। একসাথে শহীদ-মিরার সেই নাচের ভিডিওটি ইন্টারনেটে রীতিমত ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যায় দু’জন একসাথে নাচছেন, এবং নাচ শেষ হলে হবু স্ত্রী মিরাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খান শহীদ কাপুর।
বিয়ে উপলক্ষে আয়োজিত সংগীতানুষ্ঠানে দুই পক্ষের গুরুজনসহ শুধু তাদের আত্মীয় স্বজনেরাই উপস্থিত ছিলেন। শহীদ-মিরা’র বিয়েতে বলিউডের কেউ থাকছেন না বলেও জানা যায়। তবে বন্ধু-বান্ধব আর বলিউডের পুরো ইন্ডাস্ট্রির জন্য চলতি মাসের ১২ তারিখেই মুম্বাইয়ে রিসেপশনের আয়োজন করছেন শহীদ কাপুর।
উল্লেখ্য, দিল্লীর মেয়ে মীরা রাজপুতের সাথে চলতি বছরের জানুয়ারিতেই প্রথম পরিচয় হয়েছিলো বলিউডের রোমান্টিক অভিনেতা শহীদ কাপুরের।