ঢাকাMonday , 6 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবি শিক্ষার্থীরা তৈরি করলো কোয়াডকপ্টার

Link Copied!

quardcopter-of-juনিজস্ব প্রতিবেদক : পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইআইটি বিভাগের পিএমআইটি প্রোগ্রামের তিন শিক্ষার্থী দেশীয় যন্ত্রাংশ দিয়ে তৈরি করেছে কোয়াডকপ্টার (এক ধরনের মনুষ্যবিহীন আকাশযান)।
স্নাতকোত্তর পর্যায়ের প্রকল্প হিসেবে এই কোয়াডকপ্টারটি তৈরি করেছেন পিএমআইটি প্রোগ্রামের ছাত্র সুরাত-ই মোস্তফা, শওকত আলী এবং রফিকুল ইসলাম। এটি তৈরি করতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা।
এই প্রকল্পের তত্ত্ববধায়ক হিসেবে ছিলেন আইআইটি প্রভাষক জামশেদ ইকবাল চৌধুরী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আইআইটি সহকারী অধ্যাপক এম শামীম এবং শামীম আল মামুন।
উড্ডয়নের জন্য এই কোয়াডকপ্টারটির চারটি আলাদা পাখা আছে। এর সাহায্যে প্রকৃত সময়ে ভৌগলিক অবস্থানসহ দূরবর্তী নিয়ন্ত্রণ কেন্দ্রে তথ্য যেমন, তাপমাত্রা, বায়ুচাপ, আর্দ্রতা ইত্যাদি বিভিন্ন জায়গা এবং উচ্চতা থেকে সংগ্রহ করা যাবে। শুধু তাই নয় এর মাধ্যমে ভিডিও, স্থিরচিত্র ও পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ স্থান থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব।
এ বিষয়ে আইআইটি সহকারী অধ্যাপক এম শামীম বলেন, ‘নতুন কিছু করার ভাবনা থেকে এবং এই যুগোপযোগী প্রযুক্তিকে দেশীয় কাজে লাগানোর অনুপ্রেরণা থেকেই জাবির তিন ছাত্র এই কোয়াডকপ্টারটি তৈরি করেছে। যদিও এই প্রকল্পটি কোনো নিদিষ্ট ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়নি। ভবিষ্যতে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক কাজে এরুপ কোয়াডকক্টার ব্যবহারের স্বপ্ন দেখে।’
তত্ত্ববধায়ক আইআইটি প্রভাষক জামশেদ ইকবাল চৌধুরী বলেন, ‘দেশীয় বাজারের যন্ত্রাংশ দিয়ে তৈরি করা কাঠামো এবং মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই কাজটি সমাধান কারা হয়েছে। আমাদের দেশে এখনো এই প্রযুক্তির চর্চা এবং উন্নয়ন সেভাবে শুরু হয়নি। এরুপ প্রযুক্তির ব্যবহারের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে উদ্ভাবনের খরচ এবং যন্ত্রাংশের স্বল্পতা।