ঢাকাMonday , 6 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাহসান-তিশার ভালোবাসার ১০০০তম দিন

Link Copied!

tahsan-tishaবিনোদন ডেস্ক : তাহসান ও তিশা খুব ভালো বন্ধু। দু’জন সারাদিন একসাথে থাকে। সবকিছু নিজেদের মধ্যে শেয়ার করে। কিন্তু একটা জায়গায় এসে তারা যেন আটকে যায়। আর সেটা হচ্ছে ভালোবাসার কথায়। কেউ কারো ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারে না। দু’জনেই মনে মনে ঠিক করে রাখে, ভালোবাসার ১০০০তম দিনটা বিশেষ ভাবে উদযাপন করবে। কিন্তু সেই দিনটা আসার আগেই তিশা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যায়। শুরু হয় অন্যরকম কষ্টের দিন- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘স্টোরি অব থাউজেন্ড ডে’স’।
মাবরুর রশীদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহসান ও তিশা। ঈদের দ্বিতীয় দিন দুপুর ২ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।